1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
বরিশাল কিডস ক্যাম্পাসে বর্ণাঢ্য আয়োজনে ফল উৎসব অনুষ্ঠিত - Barishal janapad ।। বরিশাল জনপদ
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
যাত্রীর ছদ্মবেশে ৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার উজিরপুরে গাজা সেবী আর এক গাজা সেবীর ১৪ বছরে কিশোরী কন্যাকে বিয়ে, এলাকায় তোলপাড় বরিশাল সংস্কৃতিকেন্দ্রের ৩৬ জুলাই সেমিনার পরিবর্তনের প্রতিশ্রুতি থেকে রাজনৈতিক অস্থিরতা: কোথায় যাচ্ছে বাংলাদেশ? গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর হামলা, জেলা সাংবাদিক ইউনিয়নের নিন্দা ১৭ বছরের সাজাপ্রাপ্ত অস্ত্র মামলার পলাতক আসামি র‍্যাব-৮ এর অভিযানে গ্রেফতার বরিশালে সন্তানের সামনে বৃদ্ধা মাকে কুপিয়ে জখম। থানায় অভিযোগ লাকুটিয়া খাল খনন ছাড়াই ফেরত গেল কোটি কোটি টাকার সরকারি বরাদ্দ ডাকাতের কবলে সাংবাদিক নেতারা, থানায় অভিযোগ দ্রুত একটা গ্রহণযোগ্য গণমাধ্যম কমিশন গঠন হবে: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

বরিশাল কিডস ক্যাম্পাসে বর্ণাঢ্য আয়োজনে ফল উৎসব অনুষ্ঠিত

  • প্রকাশিত : রবিবার, ২১ জুন, ২০২৬
  • ১২৬ 0 বার সংবাদি দেখেছে
0-4064x3048-0-0-{}-0-12#bokehtype:0#;ts:221140694274000;appts:1782014997531;qlty:1;;illum:2 scene:0 humanIn:5;

বরিশাল প্রতিনিধি: বরিশাল নগরীর লুৎফর রহমান সড়কে অবস্থিত স্বনামধন্য বরিশাল কিডস ক্যাম্পাস স্কুলে উৎসবমুখর পরিবেশে ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকালে স্কুল প্রাঙ্গণে আয়োজিত এ উৎসবে প্রি-প্লে থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত প্রায় ২৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। সকাল ৯টা থেকে প্রতিটি শ্রেণির শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা শ্রেণিভিত্তিক পৃথক টেবিলে দেশি-বিদেশি বিভিন্ন প্রজাতির ফল প্রদর্শন করেন।

অনুষ্ঠানের শুরুতে শিক্ষার্থী ও অভিভাবকরা সকল শ্রেণির প্রদর্শিত ফলের স্টল পরিদর্শন করেন। এ সময় শিক্ষকরা শিক্ষার্থীদের বিভিন্ন ফলের পুষ্টিগুণ ও স্বাস্থ্যগত উপকারিতা সম্পর্কে অবহিত করেন। প্রতিটি শ্রেণির প্রদর্শনীতে প্রায় ৪০ থেকে ৫০ প্রকার ফলের সমাহার ছিল, যা উপস্থিত সকলের দৃষ্টি আকর্ষণ করে।

ফল উৎসবকে ঘিরে শিক্ষার্থীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। প্রদর্শনী শেষে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের মাঝে বিভিন্ন ফল বিতরণ করা হয়।

0-4064×3048-0-0-{}-0-12#bokehtype:0#;ts:224592286973000;appts:1782018447139;qlty:1;;illum:2 scene:0 humanIn:8;

স্কুলের পরিচালক সাইদুর রহমান চঞ্চল বলেন, “শিক্ষার্থীদের দেশি-বিদেশি বিভিন্ন ফলের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া এবং এসব ফলের পুষ্টিগুণ সম্পর্কে ধারণা দেওয়ার লক্ষ্যেই এ ফল উৎসবের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত সবাই অত্যন্ত আনন্দিত ও উৎসাহিত ছিলেন।”

তিনি আরও জানান, এ ধরনের শিক্ষামূলক ও আনন্দঘন আয়োজন শিক্ষার্থীদের জ্ঞান ও সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ