1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
উজিরপুর পৌরসভায় বিএনপি নেতার ব্যবসায়ী প্রতিষ্ঠানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা,২ লক্ষ টাকার ক্ষতি - Barishal janapad ।। বরিশাল জনপদ
সোমবার, ১৮ মে ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বরিশাল সিটি কর্পোরেশনের আইন উপদেষ্টা হলেন সিনিয়র আইনজীবী এ্যাডভোকেট নাজিম উদ্দিন আহমেদ পান্না আলোচিত ডিডাব্লিউএফ নার্সিং কলেজের দুর্নীতি তদন্তের নির্দেশ আদালতের, ফেঁসে যেতে পারেন জহির উজিরপুর পৌরসভায় বিএনপি নেতার ব্যবসায়ী প্রতিষ্ঠানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা,২ লক্ষ টাকার ক্ষতি স্বেচ্ছাসেবক দলের শীর্ষ পদে আলোচনায় আব্দুর রহিম হাওলাদার সেতু বরিশালে জেলা মৎস্য কর্মকর্তা ও কোস্টগার্ডের যৌথ অভিযান: ট্রলারসহ ৬০০ কেজি অবৈধ মাছ জব্দ বিইউ রেডিও ফেস্ট (সিজন-১): সাফল্যের সাথে সম্পন্ন দুই দিনব্যাপী মহোৎসব উজিরপুরের ওটরা গ্রামে ওয়াইফাই লাইন বন্ধ করায় নারীর উপর হামলা কাউনিয়া থানার অভিযানে ২৭১ পিস ইয়াবাসহ আটক ৪ ঈদকে সামনে রেখে ভোলায় জাল নোটসহ ব্যবসায়ী গ্রেফতার বরিশাল কিডস ক্যাম্পাসে বিশেষ স্বাস্থ্য সেবা সেমিনার অনুষ্ঠিত
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

উজিরপুর পৌরসভায় বিএনপি নেতার ব্যবসায়ী প্রতিষ্ঠানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা,২ লক্ষ টাকার ক্ষতি

  • প্রকাশিত : রবিবার, ১৭ মে, ২০২৬
  • ৬৫ 0 বার সংবাদি দেখেছে

 

মোঃএমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলার উজিরপুর পৌরসভার ১ নং ওয়ার্ডে গভীর রাতে বিএনপি নেতার ব্যবসা প্রতিষ্ঠানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা বলে অভিযোগ পাওয়াগেছে । প্রায় ২ লক্ষ টাকার ক্ষতিসাধন হয়েছে বলে ভুক্তভোগী পরিবার সূত্রে জানাগেছে । ১৭ মে গভীর রাতে উজিরপুর পৌরসভা বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক মোঃ ইকবাল হাওলাদারের মুদি মনোহারী দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ভুক্তভোগী পরিবার সুত্রে জানা যায় রাত ৩ টা ৪০ মিনিটে ব্যবসায়ী ইকবাল হাওলাদার বিকট শব্দ পেয়ে ঘুম থেকে জেগে ওঠে আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে ডাক চিৎকার করলে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে এসে ফায়ার সার্ভিসকে অবহিত করে এবং আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে আসার পূর্বেই ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। এতে ২ লক্ষাধিক টাকার ক্ষতিসাধন হয়। ইকবাল হাওলাদার সংবাদ কর্মিদের বলেন রাতের আধারে আগুন ধরিয়ে দিয়েছে একটি মহল।এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী ইকবাল হাওলাদার বাদী হয়ে উজিরপুর মডেল থানায় অজ্ঞাতনামা আসামী করে অভিযোগ দায়ের করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ