1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
বরিশাল কিডস ক্যাম্পাসে বিশেষ স্বাস্থ্য সেবা সেমিনার অনুষ্ঠিত - Barishal janapad ।। বরিশাল জনপদ
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কাশিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে জনপ্রিয়তার শীর্ষে চেয়ারম্যান প্রার্থী বিএনপির ত্যাগী নির্যাতিত নেতা কাজী জাহাঙ্গীর উজিরপুরের শিকারপুর গ্রামে জাতীয় মহিলা সংস্থার উঠান বৈঠক অনুষ্ঠিত। উজিরপুরে এসএসসি পরীক্ষায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত উজিরপুরে নতুন এসিল্যান্ড সোহানুর রহমান সেতুর যোগদান কয়লার বদলে লাকড়ি পোড়ানোর কারনে উজিরপুরে দুটি ইটভাটা ধ্বংস, আটক ১ বরিশাল প্রেসক্লাবে সাংবাদিকদের মিলনমেলায় তালাশ বিডির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন উজিরপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা কাদায় আটকে গেলেন ইউএনও, তবুও থামেননি পরিচ্ছন্নতা অভিযানে বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড. মাহফুজুর রহমানের শপথ গ্রহণ উজিরপুরে নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) এবং নতুন কুঁড়ি অনুষ্ঠানের শুভ উদ্বোধন
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

বরিশাল কিডস ক্যাম্পাসে বিশেষ স্বাস্থ্য সেবা সেমিনার অনুষ্ঠিত

  • প্রকাশিত : শুক্রবার, ১৫ মে, ২০২৬
  • ৩৪১ 0 বার সংবাদি দেখেছে

নিউজ ডেস্ক: বরিশাল নগরীর লুৎফর রহমান সড়কে অবস্থিত স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান “বরিশাল কিডস ক্যাম্পাস”-এ শিক্ষার্থী ও অভিভাবকদের অংশগ্রহণে বিশেষ স্বাস্থ্য সেবা সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) সকাল ৯টায় স্কুল প্রাঙ্গণে এ সেমিনারের আয়োজন করে স্কুল কর্তৃপক্ষ।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেলদি লাইফ স্টাইল প্রোমোটার “ফিটনেস উইথ জালাল”। তিনি স্বাস্থ্য সচেতনতা ও সুস্থ জীবনযাপন বিষয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করেন।

অনুষ্ঠানে স্কুলের পরিচালক, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
সেমিনারে দৈনন্দিন স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, পর্যাপ্ত ঘুম, নিয়মিত ব্যায়াম এবং বিভিন্ন জটিল রোগ প্রতিরোধ ও চিকিৎসা বিষয়ে দিকনির্দেশনামূলক আলোচনা করা হয়। এছাড়া শিশুদের শারীরিক ও মানসিক সুস্থতা বজায় রাখতে মোবাইল অ্যাডিকশন থেকে দূরে থাকা, চিপস জুস খাওয়া থেকে বিরত থাকা, পর্যাপ্ত ঘুম, পর্যাপ্ত খেলাধুলা করার জন্য অভিভাবকদের পরামর্শ দেওয়া হয়।

এ ধরনের সচেতনতামূলক আয়োজনকে সময়োপযোগী উল্লেখ করে স্কুল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান উপস্থিত অভিভাবকরা। তারা বলেন, শিক্ষার্থীদের সুস্থ ও সচেতনভাবে গড়ে তুলতে এমন উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ