1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
বরিশালে মুক্ত গণমাধ্যম দিবসে সাংবাদিক সংস্থার আলোচনা সভা অনুষ্ঠিত - Barishal janapad ।। বরিশাল জনপদ
সোমবার, ০৪ মে ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগেরহাটের মোল্লারহাটের মানবপাচার চক্রের মূল হোতা আল আমিন র‍্যাবের হাতে গ্রেফতার বরিশালে মুক্ত গণমাধ্যম দিবসে সাংবাদিক সংস্থার আলোচনা সভা অনুষ্ঠিত যৌতুকের জন্য গৃহবধূ আঁখিকে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখে স্বামী-শ্বশুর-শাশুড়ি বরিশাল মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হলেন তালুকদার সজল মে দিবসে জেলা সাংবাদিক ইউনিয়নের আলোচনা সভা অনুষ্ঠিত উজিরপুরে পৃথক পৃথক আন্তর্জাতিক মহান মে দিবস পালিত মাছের সাথে এ কেমন শত্রুতা / সাত লক্ষ টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা উজিরপুরের সাতলা ইউনিয়নে একতা বাজার–কান্দী খাল ভূমিদস্যুদের কবলে, কৃষকদের দাবি পুনঃখনন উজিরপুর পৌরসভার প্রবাসীর বাড়িতে দিন-দুপুরে দুধর্ষ চুরি, স্বর্ন,রৌপ্য ও নগদ অর্থসহ ১১ লাক্ষ টাকার মালামাল লুট উজিরপুরে এসএসসি পরীক্ষায় প্রক্সি দেয়ার অপরাধে যুবককে ১ বছরের কারাদণ্ড
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

বরিশালে মুক্ত গণমাধ্যম দিবসে সাংবাদিক সংস্থার আলোচনা সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত : রবিবার, ৩ মে, ২০২৬
  • ৮৩ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক: বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা শাখার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৩ মে সন্ধ্যা ৭টায় সংস্থার অস্থায়ী কার্যালয়ে সভায় অর্ধশতাধিক সদস্য ও সিনিয়র সাংবাদিকবৃন্দ অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব ও দৈনিক বর্তমান’র ব্যুরো চিফ মোঃ মামুন-অর-রশিদ। সভাপতিত্ব করেন সংস্থার কেন্দ্রীয় সহ-সভাপতি ও বরিশাল জেলা সভাপতি এম.আর প্রিন্স। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি ও দৈনিক যায়যায়দিনের ব্যুরো চিফ আরিফুর রহমান।
এছাড়া বক্তব্য রাখেন জাতীয় সাংবাদিক সংস্থা বরিশাল জেলা শাখার সহ সভাপতি মফিজুর রহমান মিলন, যুগ্ম সম্পাদক সুব্রত কুমার দাস, সাংগঠনিক সম্পাদক আমিনুল শাহী, অর্থ সম্পাদক আতিকুর রহমান চৌধুরী, প্রচার সম্পাদক এম সাইফুল, ক্রীড়া সম্পাদক পারভেজ সরদার, সিনিয়র সদস্য শফিকুল ইসলাম, মাসুদ আহমেদ ও রাজিব খান।
‘শান্তিপূর্ণ ভবিষ্যৎ গঠন: মানবাধিকার, উন্নয়ন ও নিরাপত্তার জন্য সংবাদপত্রের স্বাধীনতার প্রসার’ প্রতিপাদ্যকে সামনে রেখে দিবসটি পালিত হয়। দিবসটিতে সাংবাদিকতার স্বাধীনতা ও মুক্ত গণমাধ্যম প্রতিষ্ঠার মৌলিক নীতিমালা অনুসরণ, বিশ্বব্যাপী গণমাধ্যমের স্বাধীনতার মূল্যায়ন, স্বাধীনতায় হস্তক্ষেপ প্রতিহত করার শপথ নেওয়ার পাশাপাশি ত্যাগী সাংবাদিকদের স্মরণ ও তাদের স্মৃতির প্রতি সম্মান জানানো হয়। বৈশ্বিকভাবে গণমাধ্যমের স্বাধীনতা সূচকে বাংলাদেশে স্বাধীন সাংবাদিকতার পরিস্থিতি এ বছর তিন ধাপ পিছিয়েছে এবং একে বেশ ‘গুরুতর’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ