1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
উজিরপুরে এসএসসি পরীক্ষায় প্রক্সি দেয়ার অপরাধে যুবককে ১ বছরের কারাদণ্ড - Barishal janapad ।। বরিশাল জনপদ
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
উজিরপুরে এসএসসি পরীক্ষায় প্রক্সি দেয়ার অপরাধে যুবককে ১ বছরের কারাদণ্ড টেলিগ্রামভিত্তিক পর্নোগ্রাফি কনটেন্ট বাণিজ্য: ভোলা থেকে চক্রের ৫ সদস্য গ্রেফতার টুঙ্গীবাড়িয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডে সদস্য পদে আনোয়ার হোসেন মৃধার প্রার্থিতা ঘোষণা উজিরপুরে রপ্তানিযোগ্য ১০ টি সবজি ৫ টি ফল নিয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত শিক্ষার্থীদের ২৭ লাখ টাকা আত্মসাত, দুর্নীতিবাজ জহিরের বিরুদ্ধে বিক্ষোভ, ডিডব্লিউএফ নার্সিং কলেজে তালা উজিরপুর মডেল থানায় ৪ তলা ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন-ডিআইজি মোস্তাফিজুর রহমান টুঙ্গীবাড়িয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডে সদস্য পদে আনোয়ার হোসেন মৃধার প্রার্থিতা উজিরপুরের গুঠিয়ায় ২ কোটি ৪৮ লক্ষ টাকা বরাদ্দের খাল খনন কর্মসূচির উদ্বোধন করেন-এমপি সরফুদ্দিন সান্টু উজিরপুরে আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল খেলায় পুরস্কার বিতরণ করেন সংসদ সদস্য – সরদার শরফুদ্দিনর সান্টু জনগণ চাইলে বাকেরগঞ্জ পৌরবাসীর খেদমতে প্রস্তুত ফিরোজ আলম
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

উজিরপুরে এসএসসি পরীক্ষায় প্রক্সি দেয়ার অপরাধে যুবককে ১ বছরের কারাদণ্ড

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • ৭২ 0 বার সংবাদি দেখেছে

মোঃএমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলার শোলক ইউনিয়নের ধামুরা মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে মোঃ তাফসির ইসলাম (১৯) নামের এক যুবককে আটক করেছে পরিক্ষায় দায়িত্বে থাকা কর্তৃপক্ষ। তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মহেশ্বর মন্ডল। দণ্ডপ্রাপ্ত তাফসির ইসলাম উপজেলার বামরাইল ইউনিয়নের হস্তিশুন্ড এলাকার লিয়াকত সিকদারের ছেলে। ২৮ এপ্রিল মঙ্গলবার উজিরপুর উপজেলার ধামুড়া মাধ্যমিক বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে চলমান এসএসসি পরীক্ষায় তিনি অন্য পরীক্ষার্থীর হয়ে (প্রক্সি) অংশ নিতে গেলে পরীক্ষাকেন্দ্র কর্তৃপক্ষ হাতেনাতে আটক করে প্রশাসনকে অবহিত করে। এরপর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহেশ্বর মন্ডল ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পাবলিক পরীক্ষা (অপরাধ) আইন, ১৯৮০ (সংশোধিত ১৯৮৯) এর সংশ্লিষ্ট ধারায় তাকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও নগদ ১শত টাকা জরিমানা প্রদান করেন।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহেশ্বর মন্ডল বলেন, “পাবলিক পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এ ধরনের অনিয়ম ও জালিয়াতি কোনোভাবেই বরদাস্ত করা হবে না। পরীক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।”এ ঘটনায় পরীক্ষা কেন্দ্র এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রশাসন জানিয়েছে, পাবলিক পরীক্ষায় অনিয়ম ও নকল প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত থাকবে। এদিকে উপজেলা সহকারী কমিশনার ভূমি মহেশ্বর মন্ডলকে সাধুবাদ জানিয়েছেন সচেতন মহল

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ