1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
উজিরপুরে তুচ্ছ ঘটনায় মাদক ব্যবসায়ী ও মাদক সেবীর অতর্কিত হামলায় আহত দিনমজুর - Barishal janapad ।। বরিশাল জনপদ
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
যাত্রীর ছদ্মবেশে ৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার উজিরপুরে গাজা সেবী আর এক গাজা সেবীর ১৪ বছরে কিশোরী কন্যাকে বিয়ে, এলাকায় তোলপাড় বরিশাল সংস্কৃতিকেন্দ্রের ৩৬ জুলাই সেমিনার পরিবর্তনের প্রতিশ্রুতি থেকে রাজনৈতিক অস্থিরতা: কোথায় যাচ্ছে বাংলাদেশ? গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর হামলা, জেলা সাংবাদিক ইউনিয়নের নিন্দা ১৭ বছরের সাজাপ্রাপ্ত অস্ত্র মামলার পলাতক আসামি র‍্যাব-৮ এর অভিযানে গ্রেফতার বরিশালে সন্তানের সামনে বৃদ্ধা মাকে কুপিয়ে জখম। থানায় অভিযোগ লাকুটিয়া খাল খনন ছাড়াই ফেরত গেল কোটি কোটি টাকার সরকারি বরাদ্দ ডাকাতের কবলে সাংবাদিক নেতারা, থানায় অভিযোগ দ্রুত একটা গ্রহণযোগ্য গণমাধ্যম কমিশন গঠন হবে: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

উজিরপুরে তুচ্ছ ঘটনায় মাদক ব্যবসায়ী ও মাদক সেবীর অতর্কিত হামলায় আহত দিনমজুর

  • প্রকাশিত : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ১৫৩ 0 বার সংবাদি দেখেছে

উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলার শোলক ইউনিয়নের শোলক গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাড়ি থেকে ডেকে নিয়ে এক দিনমজুরকে পিটিয়ে রক্তাক্ত যখম করেছে মাদক ব্যবসায়ী,মাদক সেবী সন্ত্রাসীরা বলে অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবারের । হামলার ঘটনায় অভিযুক্ত ৫ জনকে আসামি করে উজিরপুর মডেল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ ও আহত সুত্রে জানা যায় ১৯ এপ্রিল রবিবার রাত ১০টার দিকে শোলক গ্রামের মৃত মোকলেছ মোল্লার ছেলে দিনমজুর মজিবর মোল্লা (৫৫)কে বাড়ি থেকে ডেকে নিয়ে অতর্কিত হামলা চালায় মাদক ব্যাবসায়ী সাইফুল মোল্লা(২৮), ইমরান চোকদার (২২), মোঃ মেহেবুল মোল্লা (৫৫), মোঃ কামাল হোসেন তালুকদার (৫০) ও কবির হোসেন খাঁন(৫০)। এতে দিনমজুর মজিবুর রহমান মোল্লার দুই পাসহ শরীরে বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম হয়। গুরুত্বর আহত অবস্থায় দিনমজুর মজিবুর রহমানকে স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে উজিরপুর হাসপাতালে ভর্তি করে। উল্লেখ্য অভিযুক্তদের বিরুদ্ধে আহতর স্ত্রী পারভীন বেগম বাদী হয়ে উজিরপুর মডেল থানায় অভিযোগ দায়ের করেন। সুত্রে জানা যায় আহত মজিবর মোল্লার ছেলে গোলাম রাব্বি মোল্লা ঢাকায় একটি মদের বারে চাকরি করতেন। একই বাড়ির ছালেক মোল্লার ছেলে সাইদ মোল্লা (৪০)কে সেখানে চাকরি দেয়। সাইদ মোল্লার স্ত্রী সন্তান বাড়িতে থাকতো। এদিকে সাইদ মোল্লা ঢাকায় একটি গোপনে ২য় বিয়ে করে গোপনে বসবাস করে। এ বিয়ের বিষয়ে গোলাম রাব্বি মোল্লা এলাকার সবাইকে জানিয়ে দেয়। এ কারনে সাইদ মোল্লা মাদক ব্যবসায়ী ও ভাড়াটিয়া সন্ত্রাসী নিয়ে গোলাম রাব্বিকে না পেয়ে ক্ষিপ্ত হয়ে রাতে তার বাবাকে ডেকে তার উপর হামলা চালিয়েছে। এ ব্যপারে মজিবর মোল্লার কাছে জানতে চাইলে তিনি বলেন আমি কিছুই জানিনা,আমাকে বাড়ি থেকে ডেকে নিয়ে হঠাৎ হত্যার উদ্দেশ্যে আমার উপর ওই সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালায়। হামলা কারীরা আমার পা দুটি পিটিয়ে ভেঙ্গে দেয়। ডাক চিৎকারে দিলে বাড়ির আসে পাসের লোকজন ছুটে আসলে মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীরা পালিয়ে যায়। অল্পোর জন্যে প্রানে বেঁচে যাই। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক ব্যাক্তি জানিয়েছে সাইফ মোল্লা মাদক ব্যবসাসহ সমাজের বিভিন্ন অপরাধ মূলক কর্মকাণ্ডের সাথে জড়িত। তার বিরুদ্ধে মাদক মামলা রয়েছে। এমনকি কিছু দিন পূর্বে মাদকসহ গ্রেপ্তার হয়ে হাজতবাস করেছিলো। এছাড়া তার ভাই সাইদ মোল্লা ঢাকায় মদের বারে চাকরি করেন, চুরি করে মদ এনে এলাকায় বিক্রি করে আঙুল ফুলে কলা গাছ হয়েছে। এরই প্রভাবে তোয়াক্কা করে না। হামলার ঘটনায় উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রকিবুল ইসলাম জানান,অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ