1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
উজিরপুরে বালু ভরাট করে সরকারি খাল দখল - Barishal janapad ।। বরিশাল জনপদ
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন বরিশালে রিহ্যাব হেলথ কেয়ার এন্ড নার্সিং হোম এর শুভ উদ্বোধন যাত্রীর ছদ্মবেশে ৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার উজিরপুরে গাজা সেবী আর এক গাজা সেবীর ১৪ বছরে কিশোরী কন্যাকে বিয়ে, এলাকায় তোলপাড় বরিশাল সংস্কৃতিকেন্দ্রের ৩৬ জুলাই সেমিনার পরিবর্তনের প্রতিশ্রুতি থেকে রাজনৈতিক অস্থিরতা: কোথায় যাচ্ছে বাংলাদেশ? গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর হামলা, জেলা সাংবাদিক ইউনিয়নের নিন্দা ১৭ বছরের সাজাপ্রাপ্ত অস্ত্র মামলার পলাতক আসামি র‍্যাব-৮ এর অভিযানে গ্রেফতার বরিশালে সন্তানের সামনে বৃদ্ধা মাকে কুপিয়ে জখম। থানায় অভিযোগ লাকুটিয়া খাল খনন ছাড়াই ফেরত গেল কোটি কোটি টাকার সরকারি বরাদ্দ
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

উজিরপুরে বালু ভরাট করে সরকারি খাল দখল

  • প্রকাশিত : শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪
  • ২৪৪ 0 বার সংবাদি দেখেছে

মো:এমদাদুল কাসেম সেন্টু,উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়নের রাজাপুর গ্রামে বালু ভরাট করে সরকারি খাল দখল করছে প্রভাবশালীরা বলে অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় সুত্রে জানা যায় উপজেলার রাজাপুর ৪নং ওয়ার্ডের প্রভাবশালী মোঃ শামসুল হক হাওলাদার ক্ষমতার দাপটে ওই এলাকায় শত বছরের ঐতিহ্যবাহী কলমার খাল নামে পরিচিত জোরপূর্বক বালু ভরাট করে দখল করেছে। এদিকে সরকারি খালের জমি ভূমিদস্যুদের কবল থেকে দখল মুক্ত রাখার জন্য প্রশাসনের সু-দৃষ্টি কামনা করেছেন সচেতন মহল। এ ব্যপারে অভিযুক্ত মোঃ শামসুল হক হাওলাদার জানান আমার পৈত্রিক জমিতে খাল,তাই আমি আমার জমিতে বালু ভরাট করছি। এতে কারো কিছুই করার নেই। উপজেলা সহকারী কমিশনার ভূমি হাসনাত জাহান খান জানান সরকারি খাল দখল করা হলে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা জানান, বিষয়টি জানা নেই, তবে সরেজমিনে তদন্ত করে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ