1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
প্রিয় শিক্ষকের বিদায়ে কাঁদলেন সাবেক বর্তমান শিক্ষার্থীরা - Barishal janapad ।। বরিশাল জনপদ
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন বরিশালে রিহ্যাব হেলথ কেয়ার এন্ড নার্সিং হোম এর শুভ উদ্বোধন যাত্রীর ছদ্মবেশে ৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার উজিরপুরে গাজা সেবী আর এক গাজা সেবীর ১৪ বছরে কিশোরী কন্যাকে বিয়ে, এলাকায় তোলপাড় বরিশাল সংস্কৃতিকেন্দ্রের ৩৬ জুলাই সেমিনার পরিবর্তনের প্রতিশ্রুতি থেকে রাজনৈতিক অস্থিরতা: কোথায় যাচ্ছে বাংলাদেশ? গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর হামলা, জেলা সাংবাদিক ইউনিয়নের নিন্দা ১৭ বছরের সাজাপ্রাপ্ত অস্ত্র মামলার পলাতক আসামি র‍্যাব-৮ এর অভিযানে গ্রেফতার বরিশালে সন্তানের সামনে বৃদ্ধা মাকে কুপিয়ে জখম। থানায় অভিযোগ লাকুটিয়া খাল খনন ছাড়াই ফেরত গেল কোটি কোটি টাকার সরকারি বরাদ্দ
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

প্রিয় শিক্ষকের বিদায়ে কাঁদলেন সাবেক বর্তমান শিক্ষার্থীরা

  • প্রকাশিত : শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪
  • ২৬২ 0 বার সংবাদি দেখেছে

বাকেরগঞ্জ প্রতিনিধি (বরিশাল)

বরিশাল বাকেরগঞ্জে , ঐতিহ্যবাহী দুধলমৌ এ কিউ এম মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র ইংরেজি শিক্ষক মোঃ মোশাররফ হোসেন কে বিদায়ী সংবর্ধনা দিয়েছে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা ।
হে অনন্ত চরাচরে স্বর্গমর্ত ছেয়ে সব চেয়ে পুরাতন কথা, সবচেয়ে গভীর ক্রন্দন যেতে নাহি দিব হায় তবু যেতে দিতে হয়, তবু চলে যেতে হয় , ছন্দে ছন্দে এমন বক্তব্যের মাধ্যমে, পবিত্র কোরআন তেলাওয়াত ও জাতীয় সঙ্গীত গাওয়ার মধ্য দিয়ে শুরু হয় দুধলমৌ এ কিউ এম মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মোঃ মোশাররফ হোসেনের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের কার্যক্রম,।২৮/১২/ ২০২৪ ইং রোজ শনিবার সকাল দশটায় বিদ্যালয় প্রাঙ্গণে প্রাক্তন ছাত্র মোঃ মোস্তাফিজুর রহমান খান মিথুনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দুধলমৌ ফয়েজ হোসাইন ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ এবিএম খালেকুজ্জামান ফয়েজী,প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাকেরগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম, অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাকেরগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তপন কুমার দাস, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মোঃ এনামুল হক, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার (ভারপ্রাপ্ত) বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ কেরামত আলী হাওলাদার, বাকেরগঞ্জ জে এস ইউ মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হাবিবুর রহমান খান,।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,সাবেক ম্যানেজিং কমিটির প্রতিষ্ঠাতা সদস্য অবসরপ্রাপ্ত শিক্ষক আঃ মজিদ হাওলাদার, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মকবুল আহমাদ হাওলাদার, দুধলমৌ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আল মামুন খান, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক নুর হাকিম হাওলাদার। সমাজ সেবক আনিসুর রহমান চুন্নু, দুধলমৌ এ কিউ এম মাধ্যমিক বিদ্যালয় এর সিনিয়র শিক্ষিকা রোজী বেগম। উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী, সাবেক বর্তমান শিক্ষার্থীদের অভিভাবকগন,এ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। প্রধান অতিথির বক্তব্যে বাকেরগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম বলেন আমি অত্যন্ত আনন্দিত হলাম একজন গুনী শিক্ষকের বিদায়ে এমন আয়োজন করার জন্য ও আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। ওসি শফিকুল ইসলাম বলেন শিক্ষার্থীদের এমন ভালবাসা বিরল, নিশ্চয়ই সংবর্ধীত শিক্ষক অত্যন্ত ভালো এ আদর্শ একজন মানুষ গড়ার কারিগর, আমি শুধু উপস্থিত সকলের কাছে অনুরোধ জানাচ্ছি আমরা সকলে মাদক, সন্ত্রাস ইভটিজিং, সহ সকল অপরাধমূলক কর্মকাণ্ড কে না বলি ও এমন আদর্শ ও গুনী শিক্ষকের আদর্শকে বুকে ধারণ করে সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে কাজ করি। সংবর্ধীত শিক্ষক মোশাররফ হোসেন তার অবসর জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করার জন্য প্রাক্তন শিক্ষার্থীদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান, জনাব মোশাররফ হোসেন উপস্থিত সকলের কাছে দোয়া চেয়েছেন যেন আমৃত্যু শিক্ষার্থীদের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখতে পারেন। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন আমাকে নিয়ে যেমনি শ্রদ্ধা, সম্মান ও ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটালে, ঠিক তেমনি সকল শিক্ষকদের প্রতি এমন শ্রদ্ধা ভালোবাসা জানাবে এমনটাই প্রত্যাশা করছি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ