
মো:এমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধি :বরিশালের উজিরপুর উপজেলার শোলক ইউনিয়নের ধামুরা গ্রামের সনাম ধন্য মরহুম ডা: মো: শাহজাহান স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট খেলার ২০২৪-২৫ জমকালো আয়োজনে শুভ উদ্বোধন করেন উজিরপুরের কৃতি সন্তান বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের ক্রিকেটার মো: তানভীর ইসলাম । ২৩ ডিসেম্বর সোমবার দুপুর ২ টায় ধামুরা মাধ্যমিক বিদ্যালয় মাঠে খেলা শুভ উদ্বোধন করা হয়। কমিটির আহবায়ক মো:মোস্তাফিজুর রহমান খান সোহাগ ও সদস্য সচিব মো: রাজিব মজুমদারের সজ্ঞালনায় বক্তব্যে করেন প্রধান অতিথি উজিরপুরের কৃতি সন্তার, কেন্দ্রীয় ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক মো: সাইফ মাহমুদ জুয়েল, বিশেষ অতিথি ছিলন উজিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো: আলী সুজা,উজিরপুর পৌরসভার বিএনপির আহবায়ক মো:শহিদুল ইসলাম খান, উপজেলা বিএনপির যুগ্ন-আহবায়ক সরদার সিদ্দিকুর রহমান, উপস্থিত ছিলেন পৌর বিএনপির সদস্য সচিব মো:রোকনুজ্জামান টুলু, শোলক ইউনিয়নের সভাপতি প্রভাষক মো: আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক মো: মনির জমাদ্দার,উপজেলা কৃষক দলের আহবায়ক মো: স্বপন মল্লিক, উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো: কাইউম খান, উপজেলা শ্রমিক দলের নেতা মো: হাইউম খান,ছাত্র দলের আহবায়ক মো: মনির হোসেন, পৌর ছাত্র দলের আহবায়ক মো: আলাউদ্দিন, সাবেক ছাত্র নেতা মো: শাহাদূৎ জামান কমরেট সহ সামাজিক, সাংবাদিক ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মি উপস্থিত ছিলেন । উদ্বোধনী অনুস্ঠানের খেলায় অংশ গ্রহন করেন টরকি একাদশ বনাম বরিশাল ইয়ং ট্যালেন্ট একাদশ। টুর্নামেন্ট খেলায় মোট ৩৪ দল অংশ গ্রহন করবেন।