1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
উজিরপুরে সাবেক সেনা সদস্য'র স্ত্রীকে পিটিয়ে যখম - Barishal janapad ।। বরিশাল জনপদ
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বরিশালে রিহ্যাব হেলথ কেয়ার এন্ড নার্সিং হোম এর শুভ উদ্বোধন যাত্রীর ছদ্মবেশে ৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার উজিরপুরে গাজা সেবী আর এক গাজা সেবীর ১৪ বছরে কিশোরী কন্যাকে বিয়ে, এলাকায় তোলপাড় বরিশাল সংস্কৃতিকেন্দ্রের ৩৬ জুলাই সেমিনার পরিবর্তনের প্রতিশ্রুতি থেকে রাজনৈতিক অস্থিরতা: কোথায় যাচ্ছে বাংলাদেশ? গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর হামলা, জেলা সাংবাদিক ইউনিয়নের নিন্দা ১৭ বছরের সাজাপ্রাপ্ত অস্ত্র মামলার পলাতক আসামি র‍্যাব-৮ এর অভিযানে গ্রেফতার বরিশালে সন্তানের সামনে বৃদ্ধা মাকে কুপিয়ে জখম। থানায় অভিযোগ লাকুটিয়া খাল খনন ছাড়াই ফেরত গেল কোটি কোটি টাকার সরকারি বরাদ্দ ডাকাতের কবলে সাংবাদিক নেতারা, থানায় অভিযোগ
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

উজিরপুরে সাবেক সেনা সদস্য’র স্ত্রীকে পিটিয়ে যখম

  • প্রকাশিত : সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪
  • ৩৮৫ 0 বার সংবাদি দেখেছে

মো:এমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে সাবেক সেনা সদস্য’র স্ত্রীকে পিটিয়ে রক্তাক্ত জখম করেছে প্রতিপক্ষরা। হামলার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। আহত ও মামলা সুত্রে জানা যায় উপজেলার বামরাইল ইউনিয়নের কাজিরা গ্রামের সাবেক সেনা সদস্য মোঃ ফরিদ হোসেন তালুকদার এর সাথে একই গ্রামের জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই প্রেক্ষিতে গত ১৪ ডিসেম্বর বিকেল ৪ টায় সাবেক সেনা সদস্য মোঃ ফরিদ হোসেন তালুকদারের পৈত্রিক ভোগদখলীয় জমি জোরপূর্বক দখল করার জন্য প্রতিপক্ষ আঃ মজিদ তালুকদার ও তার স্ত্রী সুফিয়া বেগম,ভাই জহুরুল হক তালুকদার, ভাতিজা সাইদুল ইসলাম তালুকদার,ভাইয়ের স্ত্রী মুকুল বেগম মিলে দখল করার কার্যক্রম শুরু করে। এসময় বাধা দিলে ফরিদ তালুকদারের স্ত্রী ৪ সন্তানের জননী রাহেলা বেগম(৩৬) এর উপর পরিকল্পিত ভাবে হামলা চালায় ও শ্লীলতাহানী ঘটায় এবং স্বর্ণালংকার লুটে নিয়ে পরবর্তীতে দেখে নেয়ার হুমকি দেয়। আহতকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে উজিরপুর হাসপাতালে ভর্তি করা হয়। হামলার ঘটনায় মোঃ ফরিদ তালুকদার বাদী হয়ে ঘটনার দিন উজিরপুর মডেল থানায় মামলা দায়ের করেন। অভিযুক্তদের পাওয়া যায়নি। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুস সালাম জানান হামলার ঘটনায় মামলা হয়েছে এবং আসামিদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ