1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
বিজয় দিবস উদযাপনে নিরাপত্তা ঝুঁকি নেই: ঢাকা রেঞ্জ ডিআইজি - Barishal janapad ।। বরিশাল জনপদ
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বরিশালে রিহ্যাব হেলথ কেয়ার এন্ড নার্সিং হোম এর শুভ উদ্বোধন যাত্রীর ছদ্মবেশে ৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার উজিরপুরে গাজা সেবী আর এক গাজা সেবীর ১৪ বছরে কিশোরী কন্যাকে বিয়ে, এলাকায় তোলপাড় বরিশাল সংস্কৃতিকেন্দ্রের ৩৬ জুলাই সেমিনার পরিবর্তনের প্রতিশ্রুতি থেকে রাজনৈতিক অস্থিরতা: কোথায় যাচ্ছে বাংলাদেশ? গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর হামলা, জেলা সাংবাদিক ইউনিয়নের নিন্দা ১৭ বছরের সাজাপ্রাপ্ত অস্ত্র মামলার পলাতক আসামি র‍্যাব-৮ এর অভিযানে গ্রেফতার বরিশালে সন্তানের সামনে বৃদ্ধা মাকে কুপিয়ে জখম। থানায় অভিযোগ লাকুটিয়া খাল খনন ছাড়াই ফেরত গেল কোটি কোটি টাকার সরকারি বরাদ্দ ডাকাতের কবলে সাংবাদিক নেতারা, থানায় অভিযোগ
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

বিজয় দিবস উদযাপনে নিরাপত্তা ঝুঁকি নেই: ঢাকা রেঞ্জ ডিআইজি

  • প্রকাশিত : শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪
  • ১৯৩ 0 বার সংবাদি দেখেছে

১৬ ডিসেম্বর ৫৪তম মহান বিজয় দিবস উদযাপনে উপলক্ষ্যে সব ধরনের নিরাপত্তা জোরদার করাসহ প্রায় ৩ হাজার পুলিশ সদস্য নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত রয়েছে। বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি।

শনিবার (১৪ডিসেম্বর) দুপুরে সাভারের জাতীয় স্মৃতিসৌধে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে এসে এসব কথা জানান ঢাকা রেঞ্জের ডিআইজি এ কে এম আওলাদ হোসেন।

ডিআইজি জানান, বিজয় দিবসকে কেন্দ্র করে স্মৃতিসৌধ ও আশেপাশের এলাকার নিরাপত্তার দায়িত্বে কাজ করছে পুলিশসহ গোয়েন্দা সংস্থার সদস্যরা। প্রায় ৩ হাজার সদস্য নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত রয়েছে। পার্শ্ববর্তী জেলাগুলোতেও নিরাপত্তা জোরদার করা হয়েছে। যান চলাচলেও বিশেষ ব্যবস্থাপনা রয়েছে। বিজয় দিবস ঘিরে কোনো ধরনের ঝুঁকি নেই বলেও জানান তিনি।

তিনি বলেন, মহান বিজয় দিবস ২০২৪ উপলক্ষ্যে ঢাকা জেলা পুলিশ কর্তৃক আয়োজিত যে নিরাপত্তা ব্যবস্থা গৃহীত হয়েছে ৫ স্তরের সেটা আমাদের নিরাপত্তা ব্যবস্থা হবে। এছাড়া ডিএমপি এলাকা থেকে ডিএমপিও তাদের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছেন। আমাদের ব্যবস্থা হবে আমিন বাজার থেকে।

তিনি আরও বলেন, শুধু খালি এই সাভার স্মৃতিসৌধ কেন্দ্রিক নয় তার আসে পাশে যে জেলাগুলি আছে অর্থাৎ মানিকগঞ্জ টাংগাইল গাজীপুর গাজীপুর মেট্রো এসব এলাকায়ও আমাদের নিরাপত্তা বলয়ে চলে আসবে।

আওলাদ হোসেন বলেন, পোশাক, সাদা পোশাকে, এবিপিএন সব স্তরের নিরাপত্তা ব্যবস্থাই আমরা রেখেছি যেন খুব সুন্দরভাবে ভিভিআইপিগণ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব ও তাদের সমর্থকবৃন্দ অতি সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে নিরাপত্তা সহকারে এখানে পুষ্পকঅপর্ণ করতে পারেন এবং নির্বিঘ্নে আসা যাওয়া করতে পারেন।

তিনি বলেন, আমাদের সমস্ত প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে সেটা দেখার জন্য আমাদের অফিসারবৃন্দসহ আজকে আমরা এই এলাকা পর্যবেক্ষণ করলাম আমাদের ৩১১২ জন কাজ করছে ভেতরে এখন যারা আসছে তারা কাজের জন্য আসছে কোনো দর্শনার্থী আসছে না এবং প্রত্যেককেই চেক করে প্রবেশ করানো হচ্ছে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে।

তিনি আরও বলেন, এখন আমাদের পুরো ফুল ফেজে নিরাপত্তা ব্যবস্থা অব্যাহত আছে সমস্ত লোকজন অত্যন্ত আনন্দঘন পরিবেশে এই বিজয় দিবস উদ্‌যাপন করবেন ১৬ তারিখ নিয়ে আমাদের কোনো থ্রেট নেই।

এসময় অতিরিক্ত আইজিপি আকরাম হোসেনসহ ঢাকা জেলা পুলিশ সুপার ও পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ