1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
শত্রুর অনিষ্টতা থেকে বাঁচতে রাসুল (সা.) যে দোয়া পড়তেন - Barishal janapad ।। বরিশাল জনপদ
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বরিশাল প্রেসক্লাবে সাংবাদিকদের মিলনমেলায় তালাশ বিডির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন উজিরপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা কাদায় আটকে গেলেন ইউএনও, তবুও থামেননি পরিচ্ছন্নতা অভিযানে বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড. মাহফুজুর রহমানের শপথ গ্রহণ উজিরপুরে নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) এবং নতুন কুঁড়ি অনুষ্ঠানের শুভ উদ্বোধন উজিরপুরে হা-ডু-ডু ফাইনালে শিমুলতলার জয়, পুরস্কার তুলে দিলেন এমপি – সান্টু কবিরাজির আড়ালে কিশোরীর সঙ্গে অনৈতিক সম্পর্ক ও ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ, প্রধান অভিযুক্ত গ্রেফতার বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন, সভাপতি রিমন, সম্পাদক মোর্শেদ,সাংগঠনিক বেলাল উজিরপুরে বিএনপি ও এমপি সান্টুকে নিয়ে উদ্দেশ্য প্রোণোদিত অপপ্রচাররের বিরুদ্ধে উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন উজিরপুরে স্বাস্থ্য কমপ্লেক্সের ব্রেস্ট ফিডিং কর্ণার শুভ উদ্বোধন করেন শরফুদ্দিন আহমেদ সান্টু – এমপি
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

শত্রুর অনিষ্টতা থেকে বাঁচতে রাসুল (সা.) যে দোয়া পড়তেন

  • প্রকাশিত : শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪
  • ২৫৪ 0 বার সংবাদি দেখেছে
শত্রুর সব ধরনের অনিষ্টতা থেকে বাঁচতে আল্লাহর ওপর নির্ভর করা মুমিনের কর্তব্য। কারণ তিনিই মানুষকে ক্ষতি থেকে রক্ষা করতে পারেন। তাই রাসুল (সা.) কারো অত্যাচার বা নিপীড়নের আশঙ্কা করলে একটি দোয়া পড়তেন। দোয়াটি হলো-اللَّهُمَّ إِنَّا نَجْعَلُكَ فِي نُحُورِهِم، وَنَعُوذُ بِكَ مِنْ شُرُورِهِمْ

উচ্চারণ : আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউজুবিকা মিন শুরুরিহিম।

অর্থ : হে আল্লাহ, আমরা আপনাকে তাদের গলদেশে রাখছি এবং তাদের অনিষ্ট থেকে আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি।হাদিস : আবু মুসা (রা.) বর্ণনা করেছেন, রাসুল (সা.) যখন কোনো দলকে ভয় করতেন তখন উল্লিখিত দোয়াটি পড়তেন। (আবু দাউদ, হাদিস : ১৫৩৭)

তা ছাড়া রাসুল (সা.) যুদ্ধে বের হলে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করতেন। তখন তিনি একটি দোয়া বিশেষভাবে পাঠ করতেন।

তা হলো-اللَّهُمَّ أَنْتَ عَضُدِي، وَأَنْتَ نَصِيرِي، بِكَ أَحُولُ وَبِكَ أَصُولُ، وَبِكَ أُقاتِلُ

উচ্চারণ : আল্লহুম্মা আনতা আদুদি, ওয়া আনতা নাসিরিরি, বিকা আহুলু, ওয়া বিকা আসুলু, ওয়া বিকা উকাতিলু।

অর্থ : হে আল্লাহ, আপনি আমার শক্তি, আপনি আমার সাহায্যকারী। আপনারই সাহায্যে আমি বিচরণ করি। আপনার সাহায্যে আমি আক্রমণ করি এবং যুদ্ধ করি।

হাদিস : আনাস (রা.) বর্ণনা করেছেন, রাসুল (সা.) যুদ্ধে গেলে উল্লিখিত দোয়া পড়তেন। (আবু দাউদ, হাদিস : ২৬৩২)

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ