1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
বরিশাল জেলা ছাত্র জমিয়তের সদস্য সম্মেলন ও কাউন্সিল সম্পন্ন। - Barishal janapad ।। বরিশাল জনপদ
রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বরিশাল কিডস ক্যাম্পাসে বর্ণাঢ্য আয়োজনে ফল উৎসব অনুষ্ঠিত জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সম্মেলন অনুষ্ঠিত উজিরপুরের নরসিংহা আব্বাস হাজীর বাড়িতে হামলা ও ইভটিজিং-এর প্রতিবাদে সংবাদ সম্মেলন উজিরপুরে দেশীয় প্রজাতির পোনা মাছ অবমুক্ত করেন-এসিল্যান্ড মহেশ্বর মন্ডল উজিরপুর পৌরসভায় শিক্ষা-প্রতিষ্ঠানে বৃক্ষরোপন কর্মসুচির শুভ উদ্বোধন করেন-এসিল্যান্ড মহেশ্বর মন্ডল উজিরপুরে নরসিংহা ৫১ নং প্রাথমিক বিদ্যালয়ের জমি দখলের প্রতিবাদে শিক্ষার্থী ও এলাকা বাসীর মানববন্ধন বরিশাল শিক্ষা অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীকে নিয়ে ফের অপপ্রচার দলীয় নেতৃবৃন্দের সময়োপযোগী উপযুক্ত মূল্যায়ন চাই বরিশালে ১৩ ব্যরেল অবৈধ রেনুপোনা জব্দ, নদীতে অবমুক্ত উজিরপুরের ব্র‍্যাক এর উদ্যোগে কিশোরীদের বিনামূল্যে হাঁস, মুরগির বাঁচ্চা বিতরণ ও প্রশিক্ষণ অনুষ্ঠিত
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

বরিশাল জেলা ছাত্র জমিয়তের সদস্য সম্মেলন ও কাউন্সিল সম্পন্ন।

  • প্রকাশিত : শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪
  • ২৩৮ 0 বার সংবাদি দেখেছে

বরিশাল প্রেসক্লাব মিলনায়তনে আঃ রহমান ছাব্বিতএর সভাপতিত্ব ও আহমাদ শিহাব উদ্দিন এর সন্ধলনায় বরিশাল জেলা ছাত্র জমিয়তের সদস্য সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর কেন্দ্রীয় সহ-সভাপতি মুফতী শেখ মুজিবুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে মুফতি শেখ মুজিবুর রহমান বলেন—একটি আদর্শ সমাজ বা রাষ্ট্র গঠন করতে হলে, আদর্শ একটি কাফেলা দরকার হয়। আর সেই কাফেলা হচ্ছে ছাত্র জমিয়ত বাংলাদেশ। ছাত্র জমিয়তের প্রতি কর্মী নিজেকে গঠনের পাশাপাশি সমাজ বিনির্মাণে ভূমিকা রাখবে।

তিনি আরো বলেন—ছাত্র জমিয়ত সব সময় তাদের মুরুব্বিদের পরমর্শ নিয়ে কাজ করে থাকেন। এটাই হচ্ছে ছাত্র জমিয়তের কর্মীদের সফলতা। আজ ছাত্র জমিয়ত বাংলাদেশ বরিশাল জেলা যে নতুন কমিটি আসবে, তাদের কাছে প্রত্যাশা থাকবে যে, তারা আগামী এক মাসের মধ্যেই বরিশালের প্রতিটি উপজেলা কমিটি গঠিত করবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আঃ হক কাউসারী, বরিশাল মহানগর সভাপতি মুফতী আব্দুল কাদের কাসেমী, মহানগর সহ সাধারণ সম্পাদক মুফতী আবু জাফর ওবায়দুল্লাহ, জেলা সাংগঠনিক সম্পাদক মুফতী মুফিজল রহমান, মহানগর সহ সাংগঠনিক সম্পাদক এম শাহরিয়ার হাসান।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি রিদওয়ান মাজহারী

প্রধান বক্তার বক্তব্যে রিদওয়ান মাজহারী বলেন—১৯৭১ সালের এই মাসে বাংলাদেশ নামের একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়। পরাধীনতার শৃঙ্খল ভেঙ্গে মুক্তির দিন। বিজয়ের মাস বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ মাস । যারা বুকের তাজা রক্ত দিয়ে এ বিজয়ের মধ্যদিয়ে ছিনিয়ে এনেছেন বাংলার পতাকা, সেসব শহীদকে বিনম্ন শ্রদ্ধা আর ভালোবাসায় স্মরণ করছি। অতএব নিজেদের সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে হলেও আমরা আমাদের স্বাধীনতাকে সংরক্ষণ করব। এসময় তিনি সাংগঠনিক কাজকে শক্তিশালী করতে আরো বিভিন্ন বিষয় আলোচনা করেন।

বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র জমিয়তের সাংগঠনিক সম্পাদক সাআদ বিন জাকির।

এ সময় ২০২৫/২৬ সেশনের নবগঠিত প্যানেল ঘোষণা করা হয়। সভাপতি আহমাদ শিহাব উদ্দিন, সাধারণ সম্পাদক হাফেজ আব্দুল্লাহ আল মাহমুদ সাংগঠনিক সম্পাদক জোবায়ের।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ