1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
আজ ৫ ডিসেম্বর পাকিস্তানি হানাদার মুক্ত হয়েছিল বরিশালের উজিরপুর - Barishal janapad ।। বরিশাল জনপদ
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
যাত্রীর ছদ্মবেশে ৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার উজিরপুরে গাজা সেবী আর এক গাজা সেবীর ১৪ বছরে কিশোরী কন্যাকে বিয়ে, এলাকায় তোলপাড় বরিশাল সংস্কৃতিকেন্দ্রের ৩৬ জুলাই সেমিনার পরিবর্তনের প্রতিশ্রুতি থেকে রাজনৈতিক অস্থিরতা: কোথায় যাচ্ছে বাংলাদেশ? গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর হামলা, জেলা সাংবাদিক ইউনিয়নের নিন্দা ১৭ বছরের সাজাপ্রাপ্ত অস্ত্র মামলার পলাতক আসামি র‍্যাব-৮ এর অভিযানে গ্রেফতার বরিশালে সন্তানের সামনে বৃদ্ধা মাকে কুপিয়ে জখম। থানায় অভিযোগ লাকুটিয়া খাল খনন ছাড়াই ফেরত গেল কোটি কোটি টাকার সরকারি বরাদ্দ ডাকাতের কবলে সাংবাদিক নেতারা, থানায় অভিযোগ দ্রুত একটা গ্রহণযোগ্য গণমাধ্যম কমিশন গঠন হবে: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

আজ ৫ ডিসেম্বর পাকিস্তানি হানাদার মুক্ত হয়েছিল বরিশালের উজিরপুর

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
  • ২৪৮ 0 বার সংবাদি দেখেছে
Oplus_131072

 

মো: এমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধি
আজ ৫ই ডিসেম্বর বরিশালের উজিরপুর উপজেলা পাকিস্তানি হানাদার মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে উজিরপুরের মুক্তিপাগল দেশ প্রেমিকরা তাদের মাটি থেকে পাক হানাদার বাহিনীকে বিতাড়িত করে জন্মস্থানকে শত্রু মুক্ত করে বিজয়ের পতাকা নিয়ে ঘুরে বেড়িয়েছিলো নিজ নিজ গ্রামে। দেশ শত্রু মুক্ত হওয়ায় এই দিনটিতে পুরো উজিরপুর জুড়ে ছিল আনন্দের জোয়ারে প্লাবিত। মহান মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে দেশের দক্ষিণাঞ্চলের একাংশ ৯নং সেক্টর কমান্ডার মেজর এম এ জলিলের নেতৃত্বে ৯ নং সেক্টরের হেড কোয়ার্টার হিসেবে উজিরপুর উপজেলার বড়াকোঠা ইউনিয়নের দরগাবাড়ি থেকে যুদ্ধ পরিচালিত হতো। সে কারণে পাক হানাদার বাহিনীর মূল টার্গেট ছিল উজিরপুর। যুদ্ধের সময় পাক হানাদার ও তাদের দোসররা এ অঞ্চলেরও বিভিন্ন এলাকায় হাজার হাজার মানুষকে গণহত্যা করেছিল।
বিজয়ের প্রায় ২ মাস আগে ১৭ অক্টোবর দরগাবাড়ি মুক্তিযোদ্ধাদের ঘাটিতে আক্রমন চালাতে গিয়ে ওই এলাকার আশপাশের গ্রাম গুলোতে নারকীয় তান্ডব চালায় ঘাতক পাক-হানাদার বাহিনী। তাদের হাত থেকে রক্ষা পায়নি মায়ের কোলে থাকা দেড় মাসের শিশু আনারকলি। মায়ের কোল থেকে ওই শিশুটিকে ছিনিয়ে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছিল।
একই দিনে ৭১ জন গ্রামবাসীকে গণহত্যা করেছিল পাক-সেনারা। এ সময় ঐতিহ্যবাহী ধামুড়া বন্দরসহ বেশ কয়েকটি বাজারে আগুন দিয়ে পুড়িয়ে দেয় শত শত দোকানঘর। অসংখ্য নারীর উপর চালায় যৌন নির্যাতন। অবশেষে সারাদেশের চুড়ান্ত বিজয়ের ১১ দিন আগে ৫ ডিসেম্বর বীর মুক্তিযোদ্ধারা পাক বাহিনীর বিরুদ্ধে সংগ্রাম করে উজিরপুরকে শত্রু মুক্ত করে।
মুক্তিযোদ্ধাদের প্রতিরোধের মুখে বেঁচে যাওয়া ৫৫ জন পাকিস্তানি সেনা এবং ৩৫ জন রাজাকার আলবদর এদিনে কাক ডাকা ভোরে বেইজ কমান্ডার আব্দুল ওয়াদুদ সরদারের কাছে আত্মসমর্পণ করলে উজিরপুরের দামাল ছেলেরা আনুষ্ঠানিকভাবে মুক্তিযুদ্ধের সমাপ্তি করে উজিরপুরকে শত্রু মুক্ত করে। আত্মসমর্পণকারী রাজাকারদের কয়েকদিন পর কড়া নিরাপত্তার মধ্য দিয়ে মুক্তিযোদ্ধারা বরিশালে হস্তান্তর করে। আর এরই মধ্য দিয়ে পাকিস্তানি হানাদার মুক্ত হয় বরিশালের উজিরপুর উপজেলা ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ