
বাবুগঞ্জ প্রতিনিধি : বেশ কিছুদিন যাবৎ বরিশালের বাবুগঞ্জের বিভিন্ন এলাকা থেকে চু*রির সংবাদ আসতে থাকে। স্কুলের ল্যাপটপ,ফ্যান, বিভিন্ন বাড়ীর ডিপ টিউবওয়েল এর মাথা চু*রিসহ দোকান চু-রির সংবাদে প্রতিটি এলাকায় আতংক বিরাজ করছে।
মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার উত্তর রহমতপুর এলাকার বিভিন্ন বাড়ী থেকে ১১ টি ডিপ টিউবওয়েল এর মাথা চু*রি হয়।
বুধবার সকাল ৬ টায় চু*রি যাওয়া টিউবওয়েল এর মাথা নিয়ে যাওয়ার সময় স্থানীয় কুদ্দুস নামের একজন দেখতে পেয়ে বাঁ-ধা দেয়। এসময় স্থানীয়রা জরো হয়ে উত্তর রহমতপুরের বাসিন্দা ফরিদ খানের ছেলে চো-র সাওন খানকে ধরে ধো*লাই দিয়ে পুলিশে খবর দেয়। এয়ারপোর্ট থানা পুলিশ ঘটনাস্থলে এসে চো*রাই টিউবওয়েলসহ সাওন খানকে থানায় নিয়ে যায়।
বিষয়টি নিশ্চত করে স্থানীয় ইউপি সদস্য জিয়াদুল বলেন, বিষয়টি আমি শুনেছি। অসুস্থ থাকায় ঘটনাস্থলে যেতে পারি নি।
এ ব্যাপারে এয়ারপোর্ট থানার ওসি জাকির সিকদার বলেন, স্থানীয়রা টিউবওয়েলসহ একজনকে ধরে পুলিশে হ*স্তা*ন্তর করেন। এঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। এয়ারপোর্ট থানার মামলা নং- ১২।