1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
আবুল হোসেন খান হচ্ছেন অধ্যক্ষ ইউনুস খানের কার্বন কপি নাসির হাওলাদার - Barishal janapad ।। বরিশাল জনপদ
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
যাত্রীর ছদ্মবেশে ৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার উজিরপুরে গাজা সেবী আর এক গাজা সেবীর ১৪ বছরে কিশোরী কন্যাকে বিয়ে, এলাকায় তোলপাড় বরিশাল সংস্কৃতিকেন্দ্রের ৩৬ জুলাই সেমিনার পরিবর্তনের প্রতিশ্রুতি থেকে রাজনৈতিক অস্থিরতা: কোথায় যাচ্ছে বাংলাদেশ? গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর হামলা, জেলা সাংবাদিক ইউনিয়নের নিন্দা ১৭ বছরের সাজাপ্রাপ্ত অস্ত্র মামলার পলাতক আসামি র‍্যাব-৮ এর অভিযানে গ্রেফতার বরিশালে সন্তানের সামনে বৃদ্ধা মাকে কুপিয়ে জখম। থানায় অভিযোগ লাকুটিয়া খাল খনন ছাড়াই ফেরত গেল কোটি কোটি টাকার সরকারি বরাদ্দ ডাকাতের কবলে সাংবাদিক নেতারা, থানায় অভিযোগ দ্রুত একটা গ্রহণযোগ্য গণমাধ্যম কমিশন গঠন হবে: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

আবুল হোসেন খান হচ্ছেন অধ্যক্ষ ইউনুস খানের কার্বন কপি নাসির হাওলাদার

  • প্রকাশিত : শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪
  • ২১৭ 0 বার সংবাদি দেখেছে

আবুল হোসেন খান হচ্ছেন অধ্যক্ষ ইউনুস খানের কার্বন কপি

বাকেরগঞ্জ প্রতিনিধি (বরিশাল): গতকাল ২২ নভেম্বর ছিল সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী অধ্যক্ষ ইউনুস খানের ৩০ তম মৃত্যুবার্ষিকী,
সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি , অধ্যক্ষ ইউনুস খানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে বিকেল চারটায় বাকেরগঞ্জ উপজেলা বিএনপি কার্যালয়ে বাকেরগঞ্জ উপজেলা বিএনপি আয়োজিত আলোচনা সভা ও দোয়া মিলাদ অনুষ্ঠানে এসব কথা বলেন বাকেরগঞ্জ উপজেলা বিএনপির সদস্যসচিব নাসির উদ্দিন হাওলাদার।
শুক্রবার (২২ নভেম্বর) বিকেলে বাকেরগঞ্জ বিএনপি কার্যালয়ে পৌর বিএনপির সভাপতি নাসির জোমাদ্দারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন তালুকদার শাহিনের সঞ্চালনায় স্বরন সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বরিশাল জেলা বিএনপি (দ:) আহবায়ক, সাবেক সাংসদ আবুল হোসেন খান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব নাসির হাওলাদার, সিনিয়র যুগ্ম আহবায়ক জিয়াউল আহসান জুয়েল,মিজানুর রহমান চুন্নু, কামরুজ্জামান মিজান মিয়া, জাহাঙ্গীর আলম দুলাল। এছাড়া আরও বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মো: আলমগীর হোসেন শাহিন,কাজী শাহ আলম,গাজী হুমায়ুন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নাসির হাওলাদার, মাইনুল খান, জামাল হোসেন বিপ্লব,শেখ রিমন, বাকেরগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক এনায়েত হোসেন খান বিপু, সদস্য সচিব সাইদুর রহমান রুবেল, সিনিয়র যুগ্ম আহবায়ক কামরুল হুদা সুমন, , বরিশাল জেলা ছাত্রদলের সহ সভাপতি সাদ্দাম হোসেন অপু, উপজেলা কৃষক দলের সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রাশেদ, উপজেলা শ্রমিক দলের সভাপতি আ: খালেক হাওলাদার, সরকারি বাকেরগঞ্জ কলেজ ছাত্রদলের আহবায়ক রুহুল আমিন, সদস্য সচিব জসিম হাওলাদার প্রমুখ।
বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা বিএনপির সদস্যসচিব নাসির উদ্দিন হাওলাদার বলেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী অধ্যক্ষ ইউনুস খান ছিলেন দক্ষিনের জনপদের অত্যন্ত জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব, তিনি ছিলেন আমাদের আদর্শের শিক্ষা প্রতিষ্ঠান, অধ্যক্ষ ইউনুস খানের মৃত্যুতে বাকেরগঞ্জ উপজেলার অপূরণীয় ক্ষতি হয়েছে। আসুন আজকের তাঁর মৃত্যু বার্ষিকীর অনুষ্ঠানে প্রতিজ্ঞা করি মহান এই নেতার মতো বাকেরগঞ্জ উপজেলার মানুষ কে ভালবাসি ও তার অসমাপ্ত কাজ শেষ করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করি। তিনি আরো বলেন আবুল হোসেন খান হচ্ছেন ইউনুস খানের কার্বন কপি, আমার সকলে আবুল হোসেন খানের নেতৃত্বে আগামী প্রজন্মের বাসযোগ্য সন্ত্রাস মুক্ত মাদক মুক্ত সুখী সমৃদ্ধ বাকেরগঞ্জ উপজেলা বিনির্মাণে কাজ করি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ