1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
বরিশালে যৌথবাহিনীর অভিযানে মৎস্যজীবি দলের নেতার গ্যারেজ থেকে দেশীয় অস্ত্রসহ আটক- ২ - Barishal janapad ।। বরিশাল জনপদ
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
যাত্রীর ছদ্মবেশে ৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার উজিরপুরে গাজা সেবী আর এক গাজা সেবীর ১৪ বছরে কিশোরী কন্যাকে বিয়ে, এলাকায় তোলপাড় বরিশাল সংস্কৃতিকেন্দ্রের ৩৬ জুলাই সেমিনার পরিবর্তনের প্রতিশ্রুতি থেকে রাজনৈতিক অস্থিরতা: কোথায় যাচ্ছে বাংলাদেশ? গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর হামলা, জেলা সাংবাদিক ইউনিয়নের নিন্দা ১৭ বছরের সাজাপ্রাপ্ত অস্ত্র মামলার পলাতক আসামি র‍্যাব-৮ এর অভিযানে গ্রেফতার বরিশালে সন্তানের সামনে বৃদ্ধা মাকে কুপিয়ে জখম। থানায় অভিযোগ লাকুটিয়া খাল খনন ছাড়াই ফেরত গেল কোটি কোটি টাকার সরকারি বরাদ্দ ডাকাতের কবলে সাংবাদিক নেতারা, থানায় অভিযোগ দ্রুত একটা গ্রহণযোগ্য গণমাধ্যম কমিশন গঠন হবে: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

বরিশালে যৌথবাহিনীর অভিযানে মৎস্যজীবি দলের নেতার গ্যারেজ থেকে দেশীয় অস্ত্রসহ আটক- ২

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪
  • ২২৬ 0 বার সংবাদি দেখেছে

নিউজ ডেস্ক: বরিশাল নগরীর ১১নং ওয়ার্ডে যৌথ বাহিনীর অভিযানে নগর বিএনপির মৎস্যজীবি দলের যুগ্ন আহবায়ক ফেরদৌস এর ব্যবসা প্রতিষ্ঠান থেকে দেশীয় অস্ত্রসহ ২জনকে আটক করা হয়েছে।

প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিক্তিতে যৌথ বাহিনীর একটি অভিযানিক দল স্টেডিয়াম কলোনীতে সুমন ও নগর বিএনপির মৎস্যজীবি দলের যুগ্ন আহবায়ক ফেরদৌসের গাড়ি গ্যারেজে অভিযান চালায়। এসময় ফেরদৌস এর গ্যারেজ থেকে বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র ও সুমনের গ্যারেজ থেকে লাঠিসোটা উদ্ধার করেন। পরে সাদ্দাম ওরফে জামাই সাদ্দাম ও রায়হান নামে দুইজনকে আটক করেন।

আটককৃত সাদ্দাম জানায়, ফেরদৌস ভাই শারীরিক ভাবে অসুস্থ হওয়ায় তাকে আটক না করে তার গ্যারেজ থেকে আমি ম্যানেজার সাদ্দামকে আটক করেন যৌথ বাহিনীর সদস্যরা।

তবে এঘটনায় নগরীতে সমালোচনার সৃষ্টি হয়েছে। সাধারন মানুষ বলছে, একজন নেতার ব্যবসা প্রতিষ্ঠানে ২৪ ঘন্টাই সিসিটিভি রয়েছে। সেখানে এত অস্ত্র কিভাবে রেখেছে। আর একটি পক্ষ বলছে, ফেরদৌস স্টেডিয়াম কলোনীতে নিজেকে জানান দিতে এলাকাজুড়ে একটি গ্যাং বাহিনী তৈরি করেছে। তাই ধারালো অস্ত্র দিয়ে বিভিন্ন জনকে ভয়ভীতি প্রদর্শন করে আসছে।

এ বিষয় নগর মৎস্যজীবি দলের যুগ্ন আহবায়ক ফেরদৌস জানান, আমি জানি না কে রেখেছে। তবে আমার ম্যানেজার কে যৌথ বাহিনী ধরে নিয়ে গেছে। আমি অসুস্থ। আওয়ামী লীগের বাহিনী আমাকে কুপিয়ে ছিলো। সেই যন্ত্রণা এখনো বহন করে আসছি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ