1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
পৈত্রিক সম্পত্তি বুঝিয়া পাইতে সংবাদ সম্মেলন - Barishal janapad ।। বরিশাল জনপদ
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
যাত্রীর ছদ্মবেশে ৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার উজিরপুরে গাজা সেবী আর এক গাজা সেবীর ১৪ বছরে কিশোরী কন্যাকে বিয়ে, এলাকায় তোলপাড় বরিশাল সংস্কৃতিকেন্দ্রের ৩৬ জুলাই সেমিনার পরিবর্তনের প্রতিশ্রুতি থেকে রাজনৈতিক অস্থিরতা: কোথায় যাচ্ছে বাংলাদেশ? গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর হামলা, জেলা সাংবাদিক ইউনিয়নের নিন্দা ১৭ বছরের সাজাপ্রাপ্ত অস্ত্র মামলার পলাতক আসামি র‍্যাব-৮ এর অভিযানে গ্রেফতার বরিশালে সন্তানের সামনে বৃদ্ধা মাকে কুপিয়ে জখম। থানায় অভিযোগ লাকুটিয়া খাল খনন ছাড়াই ফেরত গেল কোটি কোটি টাকার সরকারি বরাদ্দ ডাকাতের কবলে সাংবাদিক নেতারা, থানায় অভিযোগ দ্রুত একটা গ্রহণযোগ্য গণমাধ্যম কমিশন গঠন হবে: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

পৈত্রিক সম্পত্তি বুঝিয়া পাইতে সংবাদ সম্মেলন

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪
  • ২৩১ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদকঃ গেল ১৫ বছর আওয়ামীলীগের ছত্রছায়ায় এবং বর্তমানে বিএনপির ছত্রছায়ায় কোটি কোটি টাকা মূল্যের সম্পদ দখলে রাখার অভিযোগ তুলে শেখ আব্দুর রহিম ও শেখ মোঃ হানিফের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করে ভুক্তভোগী শেখ জাহিদুল ইসলাম।

বৃহস্পতিবার ২১ নভেম্বর সকাল ১১ টায় বরিশাল নগরীর পদ্মাবতী নিজ বাস ভবনে সংবাদ সম্মেলন করে।

ভুক্তভোগী শেখ জাহিদুল ইসলাম সাংবাদিক জানান তার দুই চাচা পদ্মাবতীর মৃত শেখ আফসার উদ্দিনের ও দুই ছেলে তাদের মৃত বড় ভাই শেখ আব্দুর রহমানের স্ত্রী এবং তার সন্তানদের সম্পত্তি দখলে রেখেছে বছরের পর বছর ধরে।

এ নিয়ে গেল ৮ বছরের ব্যবধানে ১৬বার পারিবারিক বৈঠক হলেও তারা তাদের সম্পত্তি বুঝিয়ে দেননি। এমনকি উপায়ন্তর না পেয়ে বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ এবং ভূমি কর্মকর্তার শরনাপন্ন হলেও আজ না কাল বলে ঘোরাঘুরি করছে। শেখ হানিফের বিরুদ্ধে রয়েছে তার ছোট ভাই মৃত শেখ মোঃ করিমের জমি জাল-জালিয়াতির মাধ্যমে আত্মসাতের অভিযোগও।

আওয়ামীলীগের আমলে সাবেক মন্ত্রী শাহজাহান খান এবং মহানগর আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাবেক সিটি মেয়র সাদিক আব্দুল্লাহর ছত্রছায়ায় ছিলেন রহিম ও হানিফ। বর্তমানে বিএনপি নেতাদের ছত্রছায়ায় যাওয়ার চেষ্টা চলছে।

চকবাজারের ময়ূরী ডিপার্টমেন্টাল স্টোর এর ২ দশমিক ৭৫ শতাংশ, কোতোয়ালী থানা সংলগ্ন ১১ দশমিক ৬ শতাংশ এবং পদ্মাবতীতে বসত বাড়ির জমি জোরপূর্বক দখলে রেখেছে ওই দুই ভাই এবং ভায়রা।

শেখ জাহিদুল ইসলাম সাংবাদিকদের বলেন পৈত্রিক সম্পত্তি যতটুকু আমরা ওয়ারিশ হিসেবে পাবো ততটুকুই আমাদের বুঝিয়ে দেয়া হোক এটাই প্রশাসনসহ সর্ব মহলের কাছে দাবী।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ