1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
বাংলাদেশে উগ্রবাদ চলছে বলে অপপ্রচার চালাচ্ছে ভারত: নাহিদ ইসলাম - Barishal janapad ।। বরিশাল জনপদ
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উজিরপুরে এসএসসি পরীক্ষায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত উজিরপুরে নতুন এসিল্যান্ড সোহানুর রহমান সেতুর যোগদান কয়লার বদলে লাকড়ি পোড়ানোর কারনে উজিরপুরে দুটি ইটভাটা ধ্বংস, আটক ১ বরিশাল প্রেসক্লাবে সাংবাদিকদের মিলনমেলায় তালাশ বিডির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন উজিরপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা কাদায় আটকে গেলেন ইউএনও, তবুও থামেননি পরিচ্ছন্নতা অভিযানে বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড. মাহফুজুর রহমানের শপথ গ্রহণ উজিরপুরে নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) এবং নতুন কুঁড়ি অনুষ্ঠানের শুভ উদ্বোধন উজিরপুরে হা-ডু-ডু ফাইনালে শিমুলতলার জয়, পুরস্কার তুলে দিলেন এমপি – সান্টু কবিরাজির আড়ালে কিশোরীর সঙ্গে অনৈতিক সম্পর্ক ও ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ, প্রধান অভিযুক্ত গ্রেফতার
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

বাংলাদেশে উগ্রবাদ চলছে বলে অপপ্রচার চালাচ্ছে ভারত: নাহিদ ইসলাম

  • প্রকাশিত : শনিবার, ১২ অক্টোবর, ২০২৪
  • ৩৯১ 0 বার সংবাদি দেখেছে

ভারত চায় বাংলাদেশে উগ্রবাদ চলুক, সেই পরিস্থিতি বিশ্বকে দেখাতে চায়। তাই ভারতে চলমান উগ্রবাদ ঢাকতে বাংলাদেশে উগ্রবাদ চলছে বলে অপপ্রচার চালানো হচ্ছে, এমন মন্তব্য করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম।

শনিবার (১২ অক্টোবর) বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ১৬ তম প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালি শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, রাজপথের পরাজিত শক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের শক্তি প্রদর্শনের মাধ্যমে দেশকে নিয়ে মিথ্যা ও গুজব ছড়াচ্ছে। তার ফেক আইডি খুলে এরকম গুজব ছড়াচ্ছে। আমাদের এসব বিষয়ে আরো সচেতন হতে হবে।

তিনি আরো বলেন, অধিকার আদায়ের লড়াই করতে গিয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদরা শহীদ হয়েছেন, রক্ত দিয়েছেন। আবু সাঈদসহ শহীদদের রক্তের বিনিময়ে আমরা আজকে স্বাধীনতা ভোগ করছি। যে গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা নিয়ে ছাত্র-জনতা রক্ত দিয়ে, জীবন দিয়েছে, সেই আকাঙ্ক্ষাকে বুকে ধারণ করে দেশকে এগিয়ে নিতে কাজ করে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার।

এর আগে তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক উদ্বোধন করেন। পরে বিশ্ববিদ্যালয় মাঠে উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির হিসেবে বক্তব্য রাখেন উপদেষ্টা নাহিদ ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য প্রফেসর ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান, শহীদ আবু সাঈদের পিতা মকবুল হোসেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. মোরশেদ হোসেন, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ড. মিজানুর রহমান, বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর কমলেশ চন্দ্র রায়, কলা অনুষদের ডিন প্রফেসর ড. শফিকুর রহমান, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর মো. ফেরদৌস রহমান, জীব ও ভূবিজ্ঞান অনুষদের ডিন ড. মো. এমদাদুল হক। এতে স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন কমিটির আহ্বায়ক প্রফেসর ড. মো তাজুল ইসলাম।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ