1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
দীপ্ত টিভির কর্মকর্তা খুন, রবিকে খুঁজছে পুলিশ - Barishal janapad ।। বরিশাল জনপদ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
উজিরপুরের সাকরালে মাদক কারবারি  ও সেবনকারীদের বিরুদ্ধে  মানববন্ধন বরিশালে মান্তা জনগোষ্ঠীর উন্নয়নে ২১ সদস্যের উপদেষ্টা কমিটি গঠন ইসলামী ব্যাংক-ওয়েস্টার্ন ইউনিয়নের রেমিটেন্স ক্যাম্পেইনে বাইসাইকেল জিতলেন গ্রাহক বরিশাল প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে বিসিসি প্রশাসক শিরীনের নির্দেশে প্রকৌশলীদের পরিদর্শন উজিরপুরে মৎস্য চাষীদের উপকরণ ও গাছের চাড়া বিতরণ করেন নির্বাহী কর্মকর্তা – মোঃ আলী সুজা উজিরপুরে দুঃস্থদের মাঝে চাল ও বিভিন্ন জাতের গাছের চাড়া বিতরণ করেন – সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু এমপি আধুনিক বর্জ্য ব্যবস্থাপনায় দক্ষিণ কোরিয়ার সঙ্গে চুক্তি করেছে বসিক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বরিশাল জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয় উজিরপুরের কৃতি সন্তান আমেরিকা প্রবাসী কবির হোসেন মৃধার অকাল মৃত্যুতে এমপি সরফুদ্দিন সান্টুর শোক বরিশাল কিডস ক্যাম্পাসে বর্ণাঢ্য আয়োজনে ফল উৎসব অনুষ্ঠিত
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

দীপ্ত টিভির কর্মকর্তা খুন, রবিকে খুঁজছে পুলিশ

  • প্রকাশিত : শনিবার, ১২ অক্টোবর, ২০২৪
  • ২৭৪ 0 বার সংবাদি দেখেছে
রাজধানীর হাতিরঝিলে দীপ্ত টিভির সম্প্রচার কর্মকর্তা তানজিল জাহান ইসলাম ওরফে তামিম (৩৪) হত্যার ঘটনায় বিএনপি নেতা শেখ রবিউল আলম রবিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। এ ঘটনায় মো. রাসেল (২২) নামের আরও একজনকে গ্রেপ্তার করেছে বলে জানিয়েছে পুলিশ।

শনিবার (১২ অক্টোবর) ভোরে রাসেলকে রাজধানী থেকে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গ্রেফতারের সংখ্যা দাঁড়াল ছয়।

 

এ ঘটনায় আগে আরো পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন- আব্দুল লতিফ (৪৬), কুরবান আলী (২৪), মাহিন (১৮), মোজাম্মেল হক কবির (৫২) ও বাঁধন (২০)।

হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আযম বলেন, ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে রাসেলকে শনাক্ত করা হয়। তিনি সরাসরি হত্যাকাণ্ডে অংশ নিয়েছেন।

 

এছাড়া হত্যাকণ্ডে জড়িত থাকার অভিযোগে প্লিজেন্ট প্রোপার্টির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শেখ রবিউল আলম রবিকে গ্রেপ্তারে অভিযান চলছে। শেখ রবিউল বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য। এদিকে সন্ত্রাসী হামলার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে এবার তাকে কারণ দর্শানোর নোটিশও দিয়েছে বিএনপি।

গত বৃহস্পতিবার সকালে হাতিরঝিল এলাকায় খুন হন তানজিল জাহান ইসলাম।

এ ঘটনায় ১৬ জনকে আসামি করে মামলা করেন নিহত তানজিল জাহান ইসলাম ওরফে তামিমের বাবা। বাড়ি নির্মাণ ও ফ্ল্যাট ভাগাভাগি নিয়ে আবাসন নির্মাতা প্রতিষ্ঠানের সঙ্গে বিরোধের জেরে জমির মালিকের ছেলেকে হত্যা করা হয় বলে জানিয়েছে পুলিশ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ