1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
আমরা একটি নতুন বাংলাদেশ চাই: মির্জা ফখরুল - Barishal janapad ।। বরিশাল জনপদ
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১১:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মাছের সাথে এ কেমন শত্রুতা / সাত লক্ষ টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা উজিরপুরের সাতলা ইউনিয়নে একতা বাজার–কান্দী খাল ভূমিদস্যুদের কবলে, কৃষকদের দাবি পুনঃখনন উজিরপুর পৌরসভার প্রবাসীর বাড়িতে দিন-দুপুরে দুধর্ষ চুরি, স্বর্ন,রৌপ্য ও নগদ অর্থসহ ১১ লাক্ষ টাকার মালামাল লুট উজিরপুরে এসএসসি পরীক্ষায় প্রক্সি দেয়ার অপরাধে যুবককে ১ বছরের কারাদণ্ড টেলিগ্রামভিত্তিক পর্নোগ্রাফি কনটেন্ট বাণিজ্য: ভোলা থেকে চক্রের ৫ সদস্য গ্রেফতার টুঙ্গীবাড়িয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডে সদস্য পদে আনোয়ার হোসেন মৃধার প্রার্থিতা ঘোষণা উজিরপুরে রপ্তানিযোগ্য ১০ টি সবজি ৫ টি ফল নিয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত শিক্ষার্থীদের ২৭ লাখ টাকা আত্মসাত, দুর্নীতিবাজ জহিরের বিরুদ্ধে বিক্ষোভ, ডিডব্লিউএফ নার্সিং কলেজে তালা উজিরপুর মডেল থানায় ৪ তলা ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন-ডিআইজি মোস্তাফিজুর রহমান টুঙ্গীবাড়িয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডে সদস্য পদে আনোয়ার হোসেন মৃধার প্রার্থিতা
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

আমরা একটি নতুন বাংলাদেশ চাই: মির্জা ফখরুল

  • প্রকাশিত : সোমবার, ১৯ আগস্ট, ২০২৪
  • ১৮০৮ 0 বার সংবাদি দেখেছে

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা চাই একটি গণতান্ত্রিক নতুন বাংলাদেশ, সাম্য ও মানবাধিকার দেশ গঠন করতে চাই।

সোমবার জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের মাজারে শ্রদ্ধা ও ফাতিহা পাঠ এবং দোয়া শেষে তিনি এসব কথা বলেন।

সংগঠনের সভাপতি এসএম জিলানী ও সাধারণ সম্পাদক রাজীব আহসানসহ নেতাকর্মীদের নিয়ে শেরেবাংলা নগরে জিয়ার মাজারে যান মির্জা ফখরুল।

বিএনপির মহাসচিব বলেন, বহুদলীয় গণতন্ত্র প্রবর্তক, সমৃদ্ধ বাংলাদেশের রূপকার শহিদ রাষ্ট্রপতি রহমানের আত্মার মাগফেরাত কামনা করেছি। আজকে আমরা শপথ নিয়েছি, ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে যে বিজয় অর্জিত হয়েছে, সে বিজয়কে আমরা স্বস্তির হতে দিবে।

গণতান্ত্রিক আন্দোলনের যারা কারাগারে আছেন তাদের মুক্তির বিষয়ে আমরা ব্যবস্থা নিচ্ছি এমনটি জানিয়ে মির্জা ফখরুল বলেন, সরকার পতনের পর ড. ইউনূসের নেতৃত্বে মধ্য দিয়ে যে, অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে সে সরকারকে আমরা সর্বোচ্চভাবে সমর্থন জানাচ্ছি। দলকে দৃঢ় করতে আমরা কাজ করছি।

তিনি বলেন, আজকে ছাত্র-জনতার বিজয়কে নস্যাৎ করে দেওয়ার জন্য চক্রান্ত হচ্ছে ষড়যন্ত্র হচ্ছে। কিছু সংখ্যক গোলযোগ সৃষ্টিকারী আমাদের নেতাকর্মীদের উপর হামলা করে গোলযোগ সৃষ্টি করার পাঁয়তারা করে যাচ্ছে। পরিষ্কার করে বলতে চাই, আমাদের কোনো নেতাকর্মী, কোনো গোলযোগের সাথে জড়িত নয়।

এ সময় বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব মো. আমিনুল হক, স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আবদুল কাদির ভুইয়া জুয়েল, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি ইয়াছিন আলী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ, সহসভাপতি ফখরুল ইসলাম রবিন, ডা. জাহেদুল কবির জাহিদ, কেন্দ্রীয়সহ বিভিন্ন থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ