1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
ক্ষুধা ও দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়তে কৃষির বিকল্প নেই : খাদ্যমন্ত্রী - Barishal janapad ।। বরিশাল জনপদ
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
উজিরপুরের সাকরালে মাদক কারবারি  ও সেবনকারীদের বিরুদ্ধে  মানববন্ধন বরিশালে মান্তা জনগোষ্ঠীর উন্নয়নে ২১ সদস্যের উপদেষ্টা কমিটি গঠন ইসলামী ব্যাংক-ওয়েস্টার্ন ইউনিয়নের রেমিটেন্স ক্যাম্পেইনে বাইসাইকেল জিতলেন গ্রাহক বরিশাল প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে বিসিসি প্রশাসক শিরীনের নির্দেশে প্রকৌশলীদের পরিদর্শন উজিরপুরে মৎস্য চাষীদের উপকরণ ও গাছের চাড়া বিতরণ করেন নির্বাহী কর্মকর্তা – মোঃ আলী সুজা উজিরপুরে দুঃস্থদের মাঝে চাল ও বিভিন্ন জাতের গাছের চাড়া বিতরণ করেন – সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু এমপি আধুনিক বর্জ্য ব্যবস্থাপনায় দক্ষিণ কোরিয়ার সঙ্গে চুক্তি করেছে বসিক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বরিশাল জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয় উজিরপুরের কৃতি সন্তান আমেরিকা প্রবাসী কবির হোসেন মৃধার অকাল মৃত্যুতে এমপি সরফুদ্দিন সান্টুর শোক বরিশাল কিডস ক্যাম্পাসে বর্ণাঢ্য আয়োজনে ফল উৎসব অনুষ্ঠিত
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

ক্ষুধা ও দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়তে কৃষির বিকল্প নেই : খাদ্যমন্ত্রী

  • প্রকাশিত : রবিবার, ৭ জুলাই, ২০২৪
  • ২২৬ 0 বার সংবাদি দেখেছে
খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, ক্ষুধা ও দারিদ্র মুক্ত দেশ গড়তে হলে সবার আগে দেশের কৃষি বিভাগর উন্নতি ঘটাতে হবে। একমাত্র কৃষি বিভাগই পারে দেশের অর্থনৈতিক অবস্থার উন্নয়ন ঘটাতে। তাই প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশের কৃষকদের উদ্দেশে বলেছেন- বসতভিটার আনাচে-কানাচে এক ইঞ্চি জায়গাও যেন পতিত পড়ে না থাকে।

আজ রবিবার (৭ জুলাই) সকাল ১১টার দিকে সাপাহার উপজেলা কৃষি অধিদপ্তর কর্তৃক আয়োজিত কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন শেষে কৃষি প্রণোদনা বিতরণ অনুষ্ঠানের আলোচনাসভায় উপস্থিত কৃষদের লক্ষ করে প্রধান অতিথি হিসেবে তিনি কথাগুলি বলেন।

 

সাধন চন্দ্র মজুমদার বলেন, ‘বর্তমানে বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পন্ন দেশ ভবিষ্যতে যাতে খাদ্য বহির্বিশ্বে রপ্তানি করা যায় সে লক্ষে কৃষি সমাজকে কাজ করে যেতে হবে। আর এজন্য সরকার কৃষকদের মাঝে অতি সহজে সার, বীজ পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছে। প্রয়োজনে বিভিন্ন ফসল চাষাবাদে ভর্তুকি দিয়ে কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতি সরবরাহ এমনকি বিনা মূল্যে কৃষি প্রণোদনা দিয়ে চলেছে। তাই দারিদ্র মুক্ত বাংলাদেশ গড়তে কৃষির বিকল্প নেই।

’সাপাহার উপজেলা নির্বাহী অফিসার মাসুদ হোসেনের সভাপতিত্বে উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত সভায় উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোসা. শাপলা খাতুন স্বাগত বক্তব্য প্রদান করেন। এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান হোসেন, ভাইস চেয়ারম্যান, নঈমুদ্দীন মন্ডল, মহিলা ভাইস চেয়ারম্যান ফাইমা খাতুন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল মাসুদ রেজা সারোয়ার হোসেন প্রমুখ বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন।

এর পর প্রধান অতিথি দুপুর ১২টার দিকে উপজেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও বাইসাইকেল প্রদান করেন। দুপুর ২টা ৩০মিনিটে উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান এবং বিকেল সাড়ে ৩টায় পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল খেলার শুভ উদ্বোধন ঘোষনা করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ