1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
উজিরপুরে বিয়ের প্রলোভন দেখিয়ে ১০ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, অতঃপর ৬ মাসের অন্তঃসত্ত্বা - Barishal janapad ।। বরিশাল জনপদ
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে মানববন্ধন উজিরপুরে নতুন এসিল্যান্ড উম্মে সালমা খানুন এর যোগদান, ফুলেল শুভেচ্ছায় বরণ এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জের দায়িত্ব পেলেন ইন্সপেক্টর রফিকুল ইসলাম বাকেরগঞ্জের কলসকাঠীতে আলোচনা সভা, দোয়া ও ক্রীড়া সামগ্রী বিতরণ ফ্যামিলি কার্ড বাস্তবায়ন ও সমন্বয় কমিটিতে অ্যাডভোকেট সালাউদ্দিন হিমেল উজিরপুরে আইনশৃঙ্খলা ও মাসিক সভা অনুষ্ঠিত যৌতুকের দাবিতে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী আলী আকবর গ্রেফতার সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের সঙ্গে নুরুল আমিনের সৌজন্য সাক্ষাৎ বানারীপাড়ায় ভেকু-পল্টন নিলামে অনিয়মের অভিযোগ সম্পত্তি দখলের চেষ্টা ও হয়রানির অভিযোগে বিধবা নারীর সংবাদ সম্মেলন
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

উজিরপুরে বিয়ের প্রলোভন দেখিয়ে ১০ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, অতঃপর ৬ মাসের অন্তঃসত্ত্বা

  • প্রকাশিত : শনিবার, ৯ মার্চ, ২০২৪
  • ৩৯৮ 0 বার সংবাদি দেখেছে

 

উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলায় এক লম্পট কর্তৃক ১০ম শ্রেণির ছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ করে ৬ মাসের অন্তঃসত্ত্বা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলার বড়াকোঠা ইউনিয়নের গাজিরপাড় গ্রামের কাদের মল্লিকের ছেলে লম্পট শহিদুল মল্লিক(৩০) পাশের বাড়ির ১০ম শ্রেণিতে পড়ুয়া ছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন স্থানে নিয়ে একাধিকবার ধর্ষণ করে। এর ফলে সে ৬ মাসের অন্তঃসত্ত্বা হয়ে পরে । এরপর কিছু দিন পূর্বে অসুস্থ হয়ে পড়ে ওই শিক্ষার্থী। পরিবারের লোকজনের কিছুটা সন্দেহ হলে তার কাছে বিষয়টি জানতে চাইলে সে অকপটে স্বীকার করে। এরপর ঘটনা ধামাচাপা দিতে লম্পটের পরিবার ভূক্তভোগী ছাত্রীর পরিবারকে বিভিন্ন ভয়ভীতি ও হুমকি দেয়। হুমকির মুখে ভয়ে এলাকা ছেড়ে ওই ছাত্রী পার্শ্ববর্তী বানারীপাড়া উপজেলায় ফুফু বাড়িতে আশ্রয় নেয়। এ ব্যাপারে অভিযুক্ত শহিদুল মল্লিকের পিতা প্রভাবশালী কাদের মল্লিক সত্যতা স্বীকার করে বলেন,আমার ছেলে অন্যায় করেছে তার বিরুদ্ধে আইনগত ভাবে যে বিচার হোক আপত্তি নেই। তবে লম্পট শহিদুল মল্লিক পালিয়ে থাকায় যোগাযোগ করা সম্ভব হয়নি। এদিকে স্থানীয় একাধিক ব্যাক্তি অভিযোগ করে বলেন, শহিদুল মল্লিক নারীলোভী। সে একাধিক নারী কেলেঙ্কারির ঘটনার সাথে জড়িত। অভিযুক্ত ওই লম্পটের বিচারের দাবীতে প্রশাসনের সু-দৃষ্টি কামনা করেছেন ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো: জাফর আহম্মেদ জানান বিষয়টি জানা নাই, অভিযোগ পেলে আইন গত ব্যবস্হা নেয়া হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ