1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
সুষ্ঠু নির্বাচনে সহযোগিতা করায় রাষ্ট্রপতিকে সিইসির কৃতজ্ঞতা - Barishal janapad ।। বরিশাল জনপদ
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মাছের সাথে এ কেমন শত্রুতা / সাত লক্ষ টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা উজিরপুরের সাতলা ইউনিয়নে একতা বাজার–কান্দী খাল ভূমিদস্যুদের কবলে, কৃষকদের দাবি পুনঃখনন উজিরপুর পৌরসভার প্রবাসীর বাড়িতে দিন-দুপুরে দুধর্ষ চুরি, স্বর্ন,রৌপ্য ও নগদ অর্থসহ ১১ লাক্ষ টাকার মালামাল লুট উজিরপুরে এসএসসি পরীক্ষায় প্রক্সি দেয়ার অপরাধে যুবককে ১ বছরের কারাদণ্ড টেলিগ্রামভিত্তিক পর্নোগ্রাফি কনটেন্ট বাণিজ্য: ভোলা থেকে চক্রের ৫ সদস্য গ্রেফতার টুঙ্গীবাড়িয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডে সদস্য পদে আনোয়ার হোসেন মৃধার প্রার্থিতা ঘোষণা উজিরপুরে রপ্তানিযোগ্য ১০ টি সবজি ৫ টি ফল নিয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত শিক্ষার্থীদের ২৭ লাখ টাকা আত্মসাত, দুর্নীতিবাজ জহিরের বিরুদ্ধে বিক্ষোভ, ডিডব্লিউএফ নার্সিং কলেজে তালা উজিরপুর মডেল থানায় ৪ তলা ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন-ডিআইজি মোস্তাফিজুর রহমান টুঙ্গীবাড়িয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডে সদস্য পদে আনোয়ার হোসেন মৃধার প্রার্থিতা
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

সুষ্ঠু নির্বাচনে সহযোগিতা করায় রাষ্ট্রপতিকে সিইসির কৃতজ্ঞতা

  • প্রকাশিত : মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৩৪ 0 বার সংবাদি দেখেছে

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। এ সময় সুষ্ঠু নির্বাচন পরিচালনায় সার্বিক সহযোগিতার জন্য রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা জানান সিইসি।

মঙ্গলবার বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন সিইসি।

সাক্ষাৎকালে সিইসি কমিশনের সার্বিক কার্যক্রম, বিশেষ করে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের বিভিন্ন দিক সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানান।

রাষ্ট্রপতি বলেন, নির্বাচন কমিশনের নেতৃত্ব এবং নির্বাহী বিভাগের সার্বিক সহযোগিতার ফলে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করা সম্ভব হয়েছে।

ভবিষ্যতেও নির্বাচন কমিশন স্থানীয় সরকারসহ বিভিন্ন নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও সুন্দরভাবে করতে সক্ষম হবে বলে রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এসএম সালাহউদ্দিন ইসলাম এবং সচিব (সংযুক্ত) মো. ওয়াহিদুল ইসলাম খান উপস্থিত ছিলেন।

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ