1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
পেট্রোল বোমা-ককটেলসহ দুই টিকটকার গ্রেপ্তার - Barishal janapad ।। বরিশাল জনপদ
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বাবুগঞ্জে জমি নিয়ে বিরোধে নারীসহ ৪ জনকে গুরুতর জখম, ১০ দিনেও গ্রেফতার হয়নি কেউ জাতীয়তাবাদী ক্রীড়াদলের সদস্য সচিব মঈনুদ্দীন রুবেল নতুন দায়িত্ব পেয়ে সংশ্লিষ্ট নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এ প্লাসে উজ্জ্বল আনসা তাজরিয়ান, কন্যার সাফল্যে গর্বিত অ্যাডভোকেট এইচ এম তসলিম উদ্দিন ও প্রধান শিক্ষিকা তানজিমান সুলতানা উজিরপুর সাতলা ইউনিনের উন্নয়নের চেয়ারম্যান প্রার্থী হিসাবে মোঃ আজিজুল বিশ্বাসকে দেখতে চায় এলাকাবাসী বরিশালে এমইপি পলিমার ইন্ডাস্ট্রিজের প্লাম্বার মতবিনিময় সভা উজিরপুরে বিএনপি নেতার ফিতা কেটে বাঁশের সাঁকো উদ্বোধন, ফেসবুকে আলোচনা -সমালোচনার ঝড় জাতীয় সাংবাদিক সংস্থা বরিশাল জেলা কমিটি অনুমোদন সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন বরিশালে রিহ্যাব হেলথ কেয়ার এন্ড নার্সিং হোম এর শুভ উদ্বোধন যাত্রীর ছদ্মবেশে ৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

পেট্রোল বোমা-ককটেলসহ দুই টিকটকার গ্রেপ্তার

  • প্রকাশিত : বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩
  • ৩৬২ 0 বার সংবাদি দেখেছে

অনলাইন ডেস্ক । রাজধানীর কদমতলী এলাকা থেকে বিপুল পরিমাণ ককটেল, পেট্রোল বোমা ও ককটেল তৈরির সরঞ্জামাদিসহ ২ জন টিকটকার ও নাশকতাকারীকে গ্রেফতার করেছে র‍্যাব-১০। গ্রেফতারকৃত দুই টিকটকার হলেন নয়ন (২২) ও আলামিন (২৩)।

বুধবার দুপুর ১টায় র‍্যাব ১০ সিপিসি ১-এর যাত্রাবাড়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব ১০-এর অধিনায়ক ফরিদ উদ্দিন।

এ সময় ফরিদ উদ্দিন জানান, গত ২৮ অক্টোবর থেকে সারাদেশে চলমান বাস, ট্রাক, সিএনজি, লেগুনা, এ্যাম্বুলেন্স, ট্রেনসহ বিভিন্ন পরিবহন ভাংচুর-অগ্নিসংযোগ ও নাশকতার পরিকল্পনাকারীসহ জড়িতদের আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি ও ছায়া তদন্ত শুরু করে র‍্যাব।

তারই ধারাবাহিকতায় গতকাল মঙ্গলবার র‍্যাব ১০-এর একটি আভিযানিক দল রাজধানী কদমতলী থানার শ্যামপুর পালপাড়া মন্দির রোড এলাকায় একটি অভিযান পরিচালনা করে। অভিযানে ককটেল, পেট্রোল বোমা ও ককটেল তৈরির সরঞ্জামাদিসহ দুই জন নাশকতাকারীকে গ্রেফতার করে।

এ সময় গ্রেফতারকৃতদের কাছ থেকে ১৩টি ককটেল, ১৫টি পেট্রোল বোমা, গান পাউডার, কাচের গুরা, ২টি কেচি ও ৭টি স্কচটেপ উদ্ধার করা হয়।

ফরিদ উদ্দিন আরও জানান, গ্রেফতার দুই যুবক সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে ভিডিও বানিয়ে থাকে। এছাড়াও তারা স্থানীয় পর্যায়ে কিশোর গ্যাং নিয়ন্ত্রণ করে আসছে।

তবে তাদের মূল কাজ ককটেল তৈরি করা এবং তৈরিকৃত ককটেল বিভিন্ন যায়গায়

সাপ্লাই দেওয়া। ইতোমধ্যে তারা দুইটি চালান সাপ্লাই করেছে। নির্বাচন বালচাল ও জনমতে ভিতি তৈরি করতে তারা এই কাজ করছে বলেও জানান র‌্যাবের এই কর্মকর্তা।

তিনি বলেন, গ্রেফতারকৃত নয়ন ও আলামিন উভয়ই ছাত্রদলের কর্মী। তারা স্থানীয় বিএনপি ও যুবদলের নেতৃবৃন্দের নির্দেশে নাশকতার উদ্দেশ্যে পেট্রোল বোমা ও ককটেল তৈরি করে তাদের চাহিদামত বিভিন্ন সময়ে সরবরাহ করে। ইতোপূর্বে তারা সেলিম রেজা ও আলমগীর হোসেনের নেতৃত্বে রাজধানীর যাত্রাবাড়ী, সায়দাবাদ, ধোলাইপাড়, গোলাপবাদ, ডেমরা, দনিয়া ও কদমতলীসহ আশপাশের বিভিন্ন এলাকায় নাশকতা করে আসছিল। এছাড়াও গ্রেফতারকৃত নয়নের বিরুদ্ধে রাজধানীর কদমতলী থানায় নাশকতা, চুরি ও মারামারির একাধিক মামলা রয়েছে বলে জানা যায়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ