1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
জানুয়ারি থেকে পোশাক শ্রমিকরা নতুন মজুরি পাবেন - Barishal janapad ।। বরিশাল জনপদ
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বরিশালে বৃক্ষরোপণ বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে যুক্তরাষ্ট্র, পিএইচডির পথে মো. সাব্বির হোসাইন বরিশাল বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে জাতীয় বিজ্ঞান সম্মেলন ২০২৬। ​বাকেরগঞ্জে সহকর্মীদের সাথে সাংবাদিক মাসুম এর জন্মদিনের আনন্দ উদযাপন উজিরপুরে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির প্রতিবাদ করায় বিএনপি সম্পাদকের ওপর হামলা উজিরপুরের কচুয়া গ্রামে নবিন ও প্রবীণদের আয়োজনে বৃক্ষ রোপন কর্মসুচী পালন বার্তা সম্পাদক ফোরাম বরিশালের কমিটি গঠন উজিরপুরে সাফল্যের ধারায় ৮ মাসে ৬ বার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হলেন মোঃ রকিবুল ইসলাম নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে ববি উপাচার্যের অভিনন্দন সৌদি গিয়ে সর্বস্বান্ত, দেশে ফিরে রক্তের জন্য বেঁচে থাকা রমজান
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

জানুয়ারি থেকে পোশাক শ্রমিকরা নতুন মজুরি পাবেন

  • প্রকাশিত : বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩
  • ৩৬০ 0 বার সংবাদি দেখেছে
অনলাইন ডেস্ক । তৈরি পোশাক খাতে নতুন মজুরি যথাসময়ে বাস্তবায়ন করতে গার্মেন্টস মালিকদের চিঠি দেওয়া হয়েছে বিজিএমইএর পক্ষ থেকে। বিজিএমইএ সভাপতি ফারুক হাসান স্বাক্ষরিত এক চিঠিতে গার্মেন্টস মালিকদের উদ্দেশে বলা হয়েছে, ‘২০২৪ সালের শুরু থেকে নতুন ন্যূনতম মজুরি অনুযায়ী মজুরি প্রদান করতে হবে। এটি আমাদের জন্য বেশ চ্যালেঞ্জিং হলেও যথাসময়ে তা সম্পূর্ণরূপে বাস্তবায়ন করতে হবে। গতকাল মঙ্গলবার বিজিএমইএর পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো ওই চিঠিতে এসব কথা বলা হয়েছে।
শিল্প মালিকদের উদ্দেশে বিজিএমইএ সভাপতি বলেন, ‘আপনাদের নিশ্চয়ই মনে আছে, সরকার পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরির চূড়ান্ত গেজেট গত ২০ ডিসেম্বর প্রকাশ করেছে। গেজেট অনুযায়ী নতুন মজুরি ১ ডিসেম্বর ২০২৩ থেকে কার্যকর হয়েছে এবং শ্রমিকরা নতুন বছরের অর্থাৎ ২০২৪ সালের শুরুতে নতুন মজুরি পাওয়া  শুরু করবে। বর্তমানে পোশাক কারখানাগুলো ২০২৪ সালের জানুয়ারি থেকে নতুন মজুরি অনুযায়ী শ্রমিকদের বেতন দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। বিজিএমইএ নতুন মজুরির ব্যবস্থা এবং পরিবর্তনগুলো সদস্যভুক্ত কারখানাগুলোর কাছে স্পষ্ট করার জন্য বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে।
এখন পর্যন্ত আমরা মোট এক হাজার ৩০০ কারখানার এক হাজার ৯০০ জন অংশগ্রহণকারীকে (ফ্যাক্টরি পারসোনেল) জন্য ১৩টি কর্মশালা (প্রতিটি অর্ধদিনব্যাপী) সম্পন্ন করেছি।’

তিনি বলেন, ‘আমি আগেই আপনাদের বলেছি যে বৈশ্বিক মূল্যস্ফীতি এবং উন্নত অর্থনীতিগুলো কর্তৃক মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের জন্য গৃহীত পদক্ষেপগুলো মূল্যরেখাকে নিচে নামানোর মতো পরিস্থিতি তৈরি করেছে এবং অন্যদিকে আমাদের উৎপাদন ব্যয় অত্যধিক হারে বাড়ছে। বিদ্যুৎ, গ্যাস, ডিজেল, পরিবহন ব্যয়ের মুহুর্মুহু বৃদ্ধি ও অন্যান্য ব্যয়ের কারণগুলো উৎপাদন ব্যয়ে উল্লেখযোগ্য প্রভাব রাখছে। এই বছরের জুলাই থেকে বাংলাদেশ ব্যাংক মূল্যস্ফীতি রোধে সুদ বাড়িয়েছে, যা আমাদের অর্থায়ন ব্যয়কে আরো বাড়িয়ে দিয়েছে, যার ফলে পণ্যের উৎপাদন ব্যয় আরো বেড়েছে।
এ ছাড়া পৌরসভা ও সিটি করপোরেশনের ব্যাংক চার্জ, ফিসহ বিভিন্ন নিবন্ধন ও সার্টিফিকেশন ফি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এত ব্যয় বৃদ্ধির পরও সময়মতো মজুরি বাস্তবায়ন করতে হবে।’ 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ