1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
প্রাণনাশের হুমকির অভিযোগে স্বতন্ত্র প্রার্থী সালাহউদ্দিন রিপনের সংবাদ সম্মেলন - Barishal janapad ।। বরিশাল জনপদ
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সিনিয়রদের সঙ্গে দেখা করতে গিয়ে বখাটেদের হাতে গণিত বিভাগের ৪ শিক্ষার্থী মারধরের শিকার গ্রেপ্তারি পরোয়ানায় হানিট্র্যাপের সদস্য জি এম রিয়াজ আটক বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার মাদকের বিরুদ্ধে লড়াই শুধু পুলিশের নয়। এটি পরিবার, সমাজ, রাষ্ট্র, আইনজীবী ও আদালত সবার সম্মিলিত দায়িত্ব। গোল্ডেন এ প্লাসে উজ্জ্বল বরিশাল সরকারি বালিকা বিদ্যালয়ের সুবাহ ইসলাম সড়ক দুর্ঘটনায় হতাহতের পরিবারের পাশে দাঁড়ালেন ববি ছাত্রদল নেতা বরিশালে আন্তর্জাতিক যুব দিবস পালিত উজিরপুরে সরকারি জমি দখলের অভিযোগ ‘ভিত্তিহীন’, প্রতিবাদ বিএনপি নেতা ফিরোজের উজিরপুরে কর্মরত সাংবাদিকদের সাথে স্বাস্থ্য কর্মকর্তার মতবিনিময় সভা উজিরপুরে নিরুদ্দেশ হওয়া ৫০ বছর পর অসুস্থ ভাইকে পিত্রালয় উঠতে দিলেন না সহধর ভাই, এলাকাবাসীর হস্তক্ষেপে উঠলেন।
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

প্রাণনাশের হুমকির অভিযোগে স্বতন্ত্র প্রার্থী সালাহউদ্দিন রিপনের সংবাদ সম্মেলন

  • প্রকাশিত : বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩
  • ৩৪৩ 0 বার সংবাদি দেখেছে

অনলাইন ডেস্ক । বরিশাল-৫ (সদর) আসনে স্বতন্ত্র প্রার্থী মো. সালাহউদ্দিন রিপনকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে আওয়ামী লীগের এক নেতার বিরুদ্ধে। গত মঙ্গলবার চরমোনাই ইউনিয়নের আওয়ামী লীগ নেতা নুরুল ইসলাম তাকে প্রাণনাশের হুমকি দেন বলে অভিযোগ করে সংবাদ সম্মেলন করেন ।

বুধবার সকাল সাড়ে ১০টায় বরিশাল প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন স্বতন্ত্র প্রার্থী মো. সালাহউদ্দিন রিপন।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, মঙ্গলবার বিকেলে সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের বুখাইনগর মাধ্যমিক বিদ্যালয়ে তার নির্বাচনি সভা ছিল। সভার পাশে উচ্চ শব্দে মাইক বাজিয়ে পরিবেশ নষ্ট করা হচ্ছিল। সভা শেষে স্থানীয় আওয়ামী লীগ নেতা নুরুল ইসলাম তাকে অকথ্য ভাষায় গালাগাল করে। এ সময় তাকে নির্বাচন থেকে সরে দাঁড়াতে বলেন এবং নির্বাচন থেকে সরে না দাঁড়ালে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এ সময় রিপনের কর্মীদের মারধর এবং গাড়ি ভাঙচুর করা হয় বলে অভিযোগ করেন তিনি।

এ ঘটনার পর থেকে রিপন ও তার কর্মীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। এ ছাড়া নুরুল ইসলাম তাদের নির্বাচনি অফিসে আগুন দিয়ে প্রতিপক্ষ (ট্রাক প্রতীক) কর্মীদের নামে মিথ্যা অভিযোগ করতে পারেন বলেও আশঙ্কা করেন তিনি।

এর আগেও কর্মীদের মারধর ও হুমকি দেওয়ার অভিযোগ করেছিলেন স্বতন্ত্র প্রার্থী মো. সালাহউদ্দিন।

তবে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কর্মীদের মারধর ও হুমকি দেওয়ার অভিযোগ বরাবর অস্বীকার করে আসছেন সদর আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জাহিদ ফারুক। স্বতন্ত্র প্রার্থী আলোচনায় আসতে এবং সহানুভূতি পেতে মিথ্যা অভিযোগ করছেন বলে দাবি করেন তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ