1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
উজিরপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ নুরুল হক আজহারীকে বিদায় সংবর্ধনা - Barishal janapad ।। বরিশাল জনপদ
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
উজিরপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ নুরুল হক আজহারীকে বিদায় সংবর্ধনা বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন জিয়াউদ্দিন শিকদার (জিয়া) কাশিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে জনপ্রিয়তার শীর্ষে চেয়ারম্যান প্রার্থী বিএনপির ত্যাগী নির্যাতিত নেতা কাজী জাহাঙ্গীর উজিরপুরের শিকারপুর গ্রামে জাতীয় মহিলা সংস্থার উঠান বৈঠক অনুষ্ঠিত। উজিরপুরে এসএসসি পরীক্ষায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত উজিরপুরে নতুন এসিল্যান্ড সোহানুর রহমান সেতুর যোগদান কয়লার বদলে লাকড়ি পোড়ানোর কারনে উজিরপুরে দুটি ইটভাটা ধ্বংস, আটক ১ বরিশাল প্রেসক্লাবে সাংবাদিকদের মিলনমেলায় তালাশ বিডির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন উজিরপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা কাদায় আটকে গেলেন ইউএনও, তবুও থামেননি পরিচ্ছন্নতা অভিযানে
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

উজিরপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ নুরুল হক আজহারীকে বিদায় সংবর্ধনা

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
  • ১ 0 বার সংবাদি দেখেছে

 

 

মোঃএমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর (বরিশাল) প্রতিনিধিঃ দীর্ঘ কর্মজীবনের ইতি টেনে অবসরে যাওয়া বরিশালের উজিরপুর উপজেলার আলিম মাদ্রাসার স্বনামধন্য অধ্যক্ষ মাওঃ মোঃ নুরুল হক আজহারীকে বিদায় সংবর্ধনা দিয়েছেন মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ১০টায় মাদ্রাসার সভাকক্ষে এ উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। মাদ্রাসার সভাপতি ও পৌর বিএনপির সভাপতি মোঃ শহিদুল ইসলাম খানের সভাপতিত্বে ও শিক্ষক মোঃ হাবিবুর রহমান সেলিম এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য ও উপস্থিত ছিলেন উজিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ বাদল, মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মোঃ আবু হানিফ, শিক্ষক মাওলানা মোঃ ইলিয়াস হোসাইন মুমিনী, আটিপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আবুল কালাম, সমাজসেবক মোঃ আনোয়ার হোসেন, পৌর বিএনপির সহ-সভাপতি মোঃ গিয়াসউদ্দিন আকন, ও মোঃ হেমায়েত উদ্দিন খলিফা, পৌর বিএনপির ৪ নম্বর ওয়ার্ড সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃআলমগীর হোসেন, মাদ্রাসার সদস্য মো. রাসেল হাওলাদার, অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুর রহিম হাওলাদার ও উপজেলা কৃষক দলের আহ্বায়ক মো. ফায়জুল হক রাড়ী, পৌর বিএনপির ৭ নম্বর ওয়ার্ড সভাপতি মোঃ শামীম ভূঁইয়া, ২ নম্বর ওয়ার্ড সভাপতি মোঃ আরিফ হান্নান আবু, উজিরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. এমদাদুল কাসেম সেন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক বিএম রবিউল ইসলাম এবং অভিভাবক মো. জালাল উদ্দিন ফকির। বক্তারা বলেন, একজন শিক্ষকের প্রকৃত অর্জন তাঁর কর্মজীবনের পদ-পদবি নয়, বরং শিক্ষার্থীদের ভালোবাসা ও মানুষের কাছে তাঁর গ্রহণযোগ্যতা। মাওলানা নুরুল হক আজহারী দীর্ঘদিন নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করে মাদ্রাসার শিক্ষা কার্যক্রম ও শিক্ষার পরিবেশ উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তাঁর কর্মময় জীবন নতুন প্রজন্মের শিক্ষকদের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।
উল্লেখ্য, ১৯৯৫ সালে উজিরপুর আলিম মাদ্রাসাটি প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠালগ্ন থেকেই অধ্যক্ষ মাওলানা মোঃ নুরুল হক আজহারী সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে আসছিলেন। ২০২৫ সালের ডিসেম্বর মাসে তিনি অবসরে যান। তাঁর দীর্ঘ কর্মজীবনের অবদান স্মরণ করে শিক্ষক, শিক্ষার্থী ও অতিথিরা তাঁকে সম্মাননা জানান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ