1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
দারাজের ‘টপ অ্যাফিলিয়েট অ্যাওয়ার্ড’ ও ‘অ্যাফিলিয়েট স্টার’ সম্মাননা অর্জন করলেন তরুণ ফ্রিল্যান্সার আসিফ আলী - Barishal janapad ।। বরিশাল জনপদ
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উজিরপুরে এসএসসি পরীক্ষায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত উজিরপুরে নতুন এসিল্যান্ড সোহানুর রহমান সেতুর যোগদান কয়লার বদলে লাকড়ি পোড়ানোর কারনে উজিরপুরে দুটি ইটভাটা ধ্বংস, আটক ১ বরিশাল প্রেসক্লাবে সাংবাদিকদের মিলনমেলায় তালাশ বিডির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন উজিরপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা কাদায় আটকে গেলেন ইউএনও, তবুও থামেননি পরিচ্ছন্নতা অভিযানে বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড. মাহফুজুর রহমানের শপথ গ্রহণ উজিরপুরে নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) এবং নতুন কুঁড়ি অনুষ্ঠানের শুভ উদ্বোধন উজিরপুরে হা-ডু-ডু ফাইনালে শিমুলতলার জয়, পুরস্কার তুলে দিলেন এমপি – সান্টু কবিরাজির আড়ালে কিশোরীর সঙ্গে অনৈতিক সম্পর্ক ও ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ, প্রধান অভিযুক্ত গ্রেফতার
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

দারাজের ‘টপ অ্যাফিলিয়েট অ্যাওয়ার্ড’ ও ‘অ্যাফিলিয়েট স্টার’ সম্মাননা অর্জন করলেন তরুণ ফ্রিল্যান্সার আসিফ আলী

  • প্রকাশিত : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
  • ১০৪ 0 বার সংবাদি দেখেছে

তরুণ ফ্রিল্যান্সার ও ডিজিটাল উদ্যোক্তা আসিফ আলী ই-কমার্স প্রতিষ্ঠান দারাজ বাংলাদেশের (Daraz Bangladesh) কাছ থেকে ‘টপ অ্যাফিলিয়েট অ্যাওয়ার্ড’ ও ‘অ্যাফিলিয়েট স্টার’ সম্মাননা অর্জন করেছেন।

গত ২৮ অক্টোবর রাজধানীর বনানীতে অবস্থিত দারাজের হেডকোয়ার্টার্সে প্রতিষ্ঠানটির ১১.১১ ক্যাম্পেইন উপলক্ষে আয়োজিত ‘মিট অ্যান্ড গ্রিট’ অনুষ্ঠানে তাঁর হাতে এ দুটি সম্মাননা তুলে দেওয়া হয়।

দারাজ বাংলাদেশের পক্ষ থেকে অ্যাফিলিয়েট মার্কেটিংয়ে বিশেষ অবদান ও সাফল্যের স্বীকৃতিস্বরূপ তাঁকে এ পুরস্কারে ভূষিত করা হয়।

আসিফ আলী জানান, ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে দারাজের অ্যাফিলিয়েট মার্কেটিং কার্যক্রমের মাধ্যমে তাঁর অনলাইন আয়ের যাত্রা শুরু হয়। ধারাবাহিক প্রচেষ্টা, নিষ্ঠা ও ক্রেতাদের কাছে পণ্য পৌঁছে দেওয়ার মাধ্যমে তিনি এ পর্যন্ত দারাজ অ্যাফিলিয়েট মার্কেটিং থেকে প্রায় ১৫ লাখ টাকা আয় করেছেন।

অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের পাশাপাশি অনলাইন কেনাকাটায় ক্রেতাদের পরামর্শ প্রদান ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে তিনি প্রতিষ্ঠা করেছেন ‘অনলাইন শপিং গাইড (OSG)’ নামে একটি ফেসবুক গ্রুপ। এই প্ল্যাটফর্মের মাধ্যমে ক্রেতারা ই-কমার্স ও এফ-কমার্স থেকে পণ্য কেনাকাটার ক্ষেত্রে বিভিন্ন পরামর্শ, পণ্যের তথ্য এবং কেনাকাটাসংক্রান্ত দিকনির্দেশনা পেয়ে থাকেন।

অনলাইন শপিং গাইডের মূল উদ্দেশ্য হলো ক্রেতাদের সঠিক পণ্য নির্বাচন, নির্ভরযোগ্য বিক্রেতা খুঁজে পাওয়া এবং অনলাইন কেনাকাটায় প্রতারণা ও অসচেতনতা থেকে সুরক্ষিত থাকতে সহায়তা করা।

দারাজের এই সম্মাননা অর্জনকে নিজের কাজের স্বীকৃতি হিসেবে উল্লেখ করে আসিফ আলী ভবিষ্যতে ডিজিটাল মার্কেটিং ও ই-কমার্স খাতে আরও বৃহৎ পরিসরে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।

তরুণদের জন্য তাঁর এই অর্জন ফ্রিল্যান্সিং ও ডিজিটাল উদ্যোক্তা হিসেবে আত্মনির্ভরশীল হওয়ার ক্ষেত্রে একটি অনুপ্রেরণামূলক দৃষ্টান্ত হয়ে উঠতে পারে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ