
মোঃএমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলার সানুহার-ধামুরা সড়কের সংস্কার কাজের উদ্বোধন করেন প্রধান অতিথি বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের সংসদ সদস্য এস সরফুদ্দিন আহমেদ সান্টু। ১৩ সেপ্টম্বর রবিবার দুপুর ১২ টার দিকে উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজার সভাপতিত্বে উপস্থিত ছিলেন উজিরপুর পৌর বিএনপির সভাপতি মোঃ শহিদুল ইসলাম খান, উজিরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন খান, সিনিয়র সহ-সভাপতি এস এম আলাউদ্দিন,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সরদার সিদ্দিকুর রহমান, উজিরপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ রোকনুজ্জামান টুলু, উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ আনোয়ার হোসেন মল্লিক, উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রকিবুল ইসলাম, সংসদ সদস্য’র ব্যাক্তিগত সহকারী মোঃ ফয়জুল হক সুমন,উপজেলা যুবদলের সভাপতি আ ফ ম শামসুদ্দোহা আজাদ, উপজেলা শ্রমিক দলের সভাপতি মোঃ জিয়া আমিন রাড়ী, সাধারণ সম্পাদক মোঃ শাহাদুৎজ্জামান কমরেড, উপজেলা প্রকৌশলী সুব্রত রায়, ঠিকাদার গাজী শাহাবুদ্দিন,বামরাইল ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মুয়াজ্জেম হোসেন জগলু, সাধারণ সম্পাদক মোঃ শাহিন সিকদার, উপজেলা মহিলা দলের সবানেত্রী ইয়াসমিন আক্তার পারুল, পৌর মহিলা দলের সম্পাদিকা মনিরা আক্তার শিখাসহ সাংবাদিক, বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নের্তৃবৃন্দ। উল্লেখ্য স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর (এলজিইডি) এর ১৪ কোটি ২০ লক্ষ ৯৩ হাজার ২৬৩ টাকা বরাদ্দকৃত অনুদানের উজিরপুর উপজেলার সানুহার আরএইচডি-ধামুরা জিসি-জল্লা-সাতলা জিসি রাস্তা ৮ হাজার মিটার রাস্তা সংস্কার কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন প্রধান অতিথি বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের সংসদ সদস্য, উপজেলা বিএনপির সভাপতি, গনমানুষের নেতা, বীর মুক্তিযোদ্ধা এস সরফুদ্দিন আহমেদ সান্টু।