1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
উজিরপুরে সরকারি জমি দখলের অভিযোগ ‘ভিত্তিহীন’, প্রতিবাদ বিএনপি নেতা ফিরোজের - Barishal janapad ।। বরিশাল জনপদ
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উজিরপুরে সানুহার টু ধামুরা সড়কের সংস্কার কাজের উদ্বোধন করেন -এমপি সান্টু চরামদ্দি মূগাখাঁন মসজিদ প্রাঙ্গণে গীতা পাঠ, ক্ষমা চাইল বিএনপি গুঠিয়ায় বন্ধু মহল একতা ফাউন্ডেশন-২০০৪ এর শিক্ষা উপকরণ বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা বরিশালে ডিবির অভিযানে ইয়াবাসহ যুবক আটক লুট হওয়া সরকারি অস্ত্র উদ্ধারে র‍্যাব-৮ এর বিশেষ উদ্যোগ তথ্য দিলেই সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার, গোপন থাকবে পরিচয় বরিশালে সেইলর আউটলেটে মাফিয়া সেল অফার উজিরপুরে তিন যানবাহনের সংঘর্ষ, প্রাণ গেল অজ্ঞাতনামা প্রতিবন্ধী নারীর আদর্শের টানে আঘাতের ক্ষত হাসিমুখে বয়ে বেড়ান বিএনপি কর্মী দেলোয়ার উজিরপুরের ধামুরা-শোলক সড়কে ৭ কোটি টাকা ব্যায়ে ব্রীজের অ্যাপ্রোচ ও রাস্তা নির্মানের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন উজিরপুরে ভিক্ষুকের ছদ্মবেশে ঘরে ঢুকে স্বর্ণালংকার লুটের চেষ্টা, বাধা দেওয়ায় হাতুড়িপেটায় রক্তাক্ত প্রবাসীর স্ত্রী
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

উজিরপুরে সরকারি জমি দখলের অভিযোগ ‘ভিত্তিহীন’, প্রতিবাদ বিএনপি নেতা ফিরোজের

  • প্রকাশিত : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
  • ১৮৭ 0 বার সংবাদি দেখেছে

 

এমদাদুল কাশেম সেন্টু, উজিরপুর প্রতিনিধিঃ
বরিশালের উজিরপুর উপজেলার হারতা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ফিরোজ হাওলাদারের বিরুদ্ধে সরকারি জমি ও পানি উন্নয়ন বোর্ডের জায়গা দখল করে ব্যবসাপ্রতিষ্ঠান নির্মাণের অভিযোগ ওঠার একদিন পর তিনি এসব অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে প্রতিবাদ জানিয়েছেন। তাঁর দাবি, তিনি কোনো সরকারি, খাস জমি কিংবা পানি উন্নয়ন বোর্ডের জায়গা দখল করেননি। যে জমিতে তিনি ব্যবসাপ্রতিষ্ঠান নির্মাণ করছেন, সেটি তাঁর পৈতৃক সম্পত্তি এবং বৈধ কাগজপত্রের ভিত্তিতে দীর্ঘদিন ধরে তাঁর ভোগদখলে রয়েছে। ফিরোজ হাওলাদার বলেন, এসএ, বিএস ও অনলাইন মিউটেশন রেকর্ড অনুযায়ী তিনি ওই জমির মালিক হিসেবে ভোগদখলে রয়েছেন। তাঁর ভাষ্য অনুযায়ী, জমিটির বর্তমান বিএস রেকর্ডে খতিয়ান নম্বর ১৩৪২ এবং দাগ নম্বর ২৫৬১। এর আগে এসএ রেকর্ডে দাগ নম্বর ছিল ১১৪৮। এছাড়া জমি সংক্রান্ত ১৬১২/০৫ নম্বর দলিলটি উজিরপুর সাবরেজিস্টার অফিসে রেজিস্ট্রি করা হয়েছে বলেও তিনি জানান। তিনি আরও দাবি করে বলেন হারতা-রাজাপুর ব্রিজসংলগ্ন কঁচা নদীর তীরে যে জায়গায় নির্মাণকাজ চলছে, সেটি কোনো সরকারি বা খাস জমি নয়। নিজের মালিকানাধীন ও ভোগদখলীয় জমিতেই নিচের অংশ পাকা করে ব্যবসাপ্রতিষ্ঠান নির্মাণ করছেন। সরকারি সম্পত্তি দখল কিংবা পানি উন্নয়ন বোর্ডের জায়গা দখলের যে অভিযোগ তাঁর বিরুদ্ধে করা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে দাবি করেন তিনি। ফিরোজ হাওলাদার বলেন, রাজনৈতিক পরিচয়কে ব্যবহার করে সরকারি সম্পত্তি দখলের অভিযোগও তিনি প্রত্যাখ্যান করছেন। তাঁর দাবি, দলীয় প্রভাব খাটিয়ে কোনো সম্পত্তি দখল বা অবৈধভাবে সম্পদ গড়ার সঙ্গে তিনি জড়িত নন। তিনি বৈধ মালিকানার কাগজপত্রের ভিত্তিতেই সংশ্লিষ্ট জমি ভোগদখল করছেন। তাঁর বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে যথাযথ তদন্তের মাধ্যমে প্রকৃত তথ্য যাচাই করার আহ্বান জানান তিনি। এর আগে প্রকাশিত প্রতিবেদনে স্থানীয় কয়েকজনের অভিযোগের বরাত দিয়ে সরকারি পানি উন্নয়ন বোর্ডের জমি দখল করে ব্যবসাপ্রতিষ্ঠান নির্মাণের অভিযোগ তোলা হয়েছিল। তবে ওই অভিযোগের বিষয়ে ফিরোজ হাওলাদারের বক্তব্য ছিল, তিনি কোনো বহুতল ভবন নির্মাণ করছেন না এবং তাঁর দলিলকৃত জমিতেই ব্যবসাপ্রতিষ্ঠানের নির্মাণকাজ করছেন। এ বিষয়ে উজিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহেশ্বর মন্ডল জানিয়েছিলেন, বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ