1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
পলাশপুরের চাঞ্চল্যকর বাবু হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রসহ প্রধান আসামি গ্রেফতার - Barishal janapad ।। বরিশাল জনপদ
বুধবার, ২০ মে ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উজিরপুরে অপ-সাংবাদিকতার বিরুদ্ধে প্রতিবাদ সভা সাংবাদিকদের উজিরপুরে ভূমি মেলার শুভ উদ্বোধন করেন-ইউএনও মোঃ আলী সুজা যুবদল নেতা হানিফ খান’কে কাউন্সিলর হিসেবে দেখতে চায় এলাকাবাসী পলাশপুরের চাঞ্চল্যকর বাবু হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রসহ প্রধান আসামি গ্রেফতার বরিশালে ভূমিসেবা মেলা উদ্বোধন উজিরপুরে গ্রাম আদালতের মাধ্যমে অপরাধের সংখ্যা কমে আসছে – ইউএনও আলী সুজা গাছ কাটাকে কেন্দ্র করে হত্যাকাণ্ড: পলাতক আসামি বেলায়েত র‌্যাব-৮ এর হাতে গ্রেফতার বরিশাল সিটি কর্পোরেশনের আইন উপদেষ্টা হলেন সিনিয়র আইনজীবী এ্যাডভোকেট নাজিম উদ্দিন আহমেদ পান্না আলোচিত ডিডাব্লিউএফ নার্সিং কলেজের দুর্নীতি তদন্তের নির্দেশ আদালতের, ফেঁসে যেতে পারেন জহির উজিরপুর পৌরসভায় বিএনপি নেতার ব্যবসায়ী প্রতিষ্ঠানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা,২ লক্ষ টাকার ক্ষতি
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

পলাশপুরের চাঞ্চল্যকর বাবু হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রসহ প্রধান আসামি গ্রেফতার

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ৫২ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক: বরিশাল নগরীর কাউনিয়া থানাধীন পলাশপুর গুচ্ছগ্রাম এলাকায় সংঘটিত চাঞ্চল্যকর জসিম সিকদার বাবু হত্যা মামলার প্রধান আসামি মোঃ হৃদয় সরদার ওরফে মধু (২৬)-কে গ্রেফতার করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কাউনিয়া থানা পুলিশ। একই সঙ্গে তার দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
বিএমপি মিডিয়া সেল সূত্রে জানা যায়, গত ১৫ মে দিবাগত রাত আনুমানিক ২টা ৩০ মিনিট থেকে ৩টার মধ্যে মাছ ব্যবসায়ী জসিম সিকদার বাবুকে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। ঘটনার পরপরই কাউনিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে একই রাতেই মামলার ২নং আসামি সিয়াম ও ৩নং আসামি শহীদকে গ্রেফতার করে।
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে, মাদক ও পূর্ব শত্রুতার জেরে হৃদয় সরদার ওরফে মধুর নেতৃত্বে ১৫ থেকে ২০ জনের একটি সন্ত্রাসী দল এ হত্যাকাণ্ড ঘটায়। ঘটনার পর প্রধান আসামিসহ অন্যরা আত্মগোপনে চলে যায়।
বিএমপি কমিশনার মোঃ আশিক সাঈদের নির্দেশনায় কাউনিয়া থানা পুলিশের একটি বিশেষ টিম গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে। এর ধারাবাহিকতায় গত ১৮ মে বিকেল ৩টার দিকে কোতোয়ালী মডেল থানাধীন টিয়াখালী আনছার উদ্দীন মল্লিক কলেজ এলাকা থেকে প্রধান আসামি হৃদয় সরদার ওরফে মধুকে গ্রেফতার করা হয়।
পরে জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্য অনুযায়ী ১৯ মে রাত ১২টা ৪৫ মিনিটে ৪নং আসামি সাজ্জাদের বসতঘরের সামনে পরিত্যক্ত স্থান থেকে একটি পুরাতন নেভি ব্লু রঙের জিন্স প্যান্টে মোড়ানো অবস্থায় হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি রামদা ও দুটি বগি দা উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় জড়িত অন্যান্য পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃত আসামিকে আদালতে প্রেরণসহ পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ