1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
উজিরপুরে গ্রাম আদালতের মাধ্যমে অপরাধের সংখ্যা কমে আসছে - ইউএনও আলী সুজা - Barishal janapad ।। বরিশাল জনপদ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বরিশালে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-এর ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশ উদযাপিত। ববিতে সাংবাদিক হেনস্তাঃ জেলা সাংবাদিক ইউনিয়ন ও জাতীয় সাংবাদিক সংস্থার তীব্র নিন্দা বরিশালের প্রখ্যাত প্যাথলজিস্ট ডা. বিশ্বাস আর নেই বরিশালে লেবার পার্টির প্রতিনিধি সভা অনুষ্ঠিত  মহাসমাবেশ উদযাপন উপলক্ষে বরিশালে নিসচার প্রস্তুতি সভা বরিশালে আওয়ামী লীগ ও জামায়াত সংশ্লিষ্টদের গঠিত কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন উজিরপুরে বিএনপি নেতার সাইনবোর্ড ভাংচুর, হত্যার হুমকি.জমি দখলের পায়তারা উজিরপুর সাংবাদিক ইউনিয়নের আহ্বায়ক মুন্না, সদস্য সচিব সিয়াম উজিরপুরে মুন্ডপাশা গ্রামে নতুন শিকারপুর বাস স্ট্যান্ড সংলগ্ন ২ টি গাভী গরু চুরি পলাশপুর কাজীর গোরস্থানে খাদেম নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

উজিরপুরে গ্রাম আদালতের মাধ্যমে অপরাধের সংখ্যা কমে আসছে – ইউএনও আলী সুজা

  • প্রকাশিত : সোমবার, ১৮ মে, ২০২৬
  • ২২৪ 0 বার সংবাদি দেখেছে

 

মোঃএমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধিঃ
“অপরাধের সংখ্যা গ্রাম আদালতের মাধ্যমে অনেক কমে আসছে,স্বামী-স্ত্রীর কলহসহ জমি-জমা সংক্রান্ত বিরোধ মিমাংসায় অগ্রনী ভূমিকা পালন করছে, গ্রাম আদালত,চেয়ারম্যান, মেম্বারদের ধারাবাহিক ভাবে অনুপস্থিত থাকায় সমাজের বহু মানুষ বিভিন্ন ভাবে সমস্যায় পড়ে তা নিরসনে গ্রাম আদালতের ভূমিকা অতুলনীয়” উজিরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমুহের অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা প্রনয়ন বিষয়ক কর্মশালায় এসব কথা বলেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা। ১৮মে সোমবার বেলা ১১ টায় উজিরপুর উপজেলা পরিষদের সভাকক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মহেশ্বর মন্ডল,উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রকিবুল ইসলাম, গ্রাম আদালত বরিশাল জেলা ব্যবস্থাপক কমল ব্যানার্জী, উজিরপুর উপজেলা গ্রাম আদালতের সমন্বয়কারী আফরোজা আখতার শিউলী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আসমা বেগম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইশরাত জাহান,উজিরপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ এমদাদুল কাশেম সেন্টু,সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দীন শরীফ,উজিরপুর সাংবাদিক ইউনিয়ন এর যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নাজমুল হক মুন্নাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী বৃন্দ। উজিরপুর উপজেলায় এ পর্যন্ত সর্বমোট গ্রাম আদালতে মামলা দায়ের হয় ১১২০,এরমধ্যে ১১১৯টি মামলা নিষ্পত্তি হয়েছে। এসময় প্রধান অতিথি বিভিন্ন দিক নির্দেশনা মূলক আলোচনা করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ