1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
বরিশাল কিডস ক্যাম্পাসে বিশেষ স্বাস্থ্য সেবা সেমিনার অনুষ্ঠিত - Barishal janapad ।। বরিশাল জনপদ
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বরিশাল কিডস ক্যাম্পাসে বিশেষ স্বাস্থ্য সেবা সেমিনার অনুষ্ঠিত উজিরপুরে ব্র‍্যাক এর উদ্যোগে বিনামৃল্যে বিভিন্ন প্রজাতির সবজির বীজ বিতরণ বরিশাল জেলা তথ্য অফিসের কর্মকর্তাদের সাথে জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা অনুষ্ঠিত পরিবহন শ্রমিকদের নিয়ে ব্র্যাকের প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত উজিরপুর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত বরিশালের হিজলায় ব্রাকের আয়োজনে শস্য নিরাপত্তা বীমা প্রদান ও বীজ বিতরণ অনুষ্ঠিত হয়েছে বরিশাল শের-ই-বাংলা মেডিকেলে র‍্যাবের অভিযানে দালালচক্রের ৮ সদস্য আটক বরিশালে আন্তর্জাতিক নার্স দিবস পালিত, আলোচনা সভা অনুষ্ঠিত বরিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রবীণ সাংবাদিক ইসমাঈল হোসেন নেগাবান মন্টু ও সাংবাদিক অভির চাচার মৃত্যুতে শোক সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত তিমিরকাঠি দারুস সা’আদ কারামাতিয়া খানকাহ শরীফের দোয়া-মাহফিল সম্পন্ন
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

বরিশাল কিডস ক্যাম্পাসে বিশেষ স্বাস্থ্য সেবা সেমিনার অনুষ্ঠিত

  • প্রকাশিত : শুক্রবার, ১৫ মে, ২০২৬
  • ৩২ 0 বার সংবাদি দেখেছে

নিউজ ডেস্ক: বরিশাল নগরীর লুৎফর রহমান সড়কে অবস্থিত স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান “বরিশাল কিডস ক্যাম্পাস”-এ শিক্ষার্থী ও অভিভাবকদের অংশগ্রহণে বিশেষ স্বাস্থ্য সেবা সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) সকাল ৯টায় স্কুল প্রাঙ্গণে এ সেমিনারের আয়োজন করে স্কুল কর্তৃপক্ষ।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেলদি লাইফ স্টাইল প্রোমোটার “ফিটনেস উইথ জালাল”। তিনি স্বাস্থ্য সচেতনতা ও সুস্থ জীবনযাপন বিষয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করেন।

অনুষ্ঠানে স্কুলের পরিচালক, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
সেমিনারে দৈনন্দিন স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, পর্যাপ্ত ঘুম, নিয়মিত ব্যায়াম এবং বিভিন্ন জটিল রোগ প্রতিরোধ ও চিকিৎসা বিষয়ে দিকনির্দেশনামূলক আলোচনা করা হয়। এছাড়া শিশুদের শারীরিক ও মানসিক সুস্থতা বজায় রাখতে মোবাইল অ্যাডিকশন থেকে দূরে থাকা, চিপস জুস খাওয়া থেকে বিরত থাকা, পর্যাপ্ত ঘুম, পর্যাপ্ত খেলাধুলা করার জন্য অভিভাবকদের পরামর্শ দেওয়া হয়।

এ ধরনের সচেতনতামূলক আয়োজনকে সময়োপযোগী উল্লেখ করে স্কুল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান উপস্থিত অভিভাবকরা। তারা বলেন, শিক্ষার্থীদের সুস্থ ও সচেতনভাবে গড়ে তুলতে এমন উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ