1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
১৮ বছর আত্মগোপনে থাকার পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী র‌্যাব-৮, বরিশাল কর্তৃক গ্রেফতার - Barishal janapad ।। বরিশাল জনপদ
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নলছিটির দপদপিয়া’য় জাতীয়তাবাদী শ্রমিক দলের কমিটি গঠন আরপিটিআই বরিশালে জেনারেল কেয়ার গিভিং’য়ের ২য় ব্যাচের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত বরিশাল জেলা ছাত্রদলের কমিকে শুভেচ্ছা জানিয়ে উজিরপুরে ছাত্রদলের আনন্দ মিছিল বরিশালে নারী শিক্ষার্থীকে বাসায় ডেকে খুনের ঘটনায় প্রধান অভিযুক্ত গ্রেফতার ১৮ বছর আত্মগোপনে থাকার পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী র‌্যাব-৮, বরিশাল কর্তৃক গ্রেফতার হিজলায় ৫৫২ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক  বরিশালে এখনো ফ্যাসিস্ট সিন্ডিকেটের হাতে জিম্মি সোনালী ব্যাংক ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলায় হানিফ পরিবহনের ধাক্কায় দাদী ও শিশু নাতনী নিহত বাগেরহাটের মোল্লারহাটের মানবপাচার চক্রের মূল হোতা আল আমিন র‍্যাবের হাতে গ্রেফতার বরিশালে মুক্ত গণমাধ্যম দিবসে সাংবাদিক সংস্থার আলোচনা সভা অনুষ্ঠিত
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

১৮ বছর আত্মগোপনে থাকার পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী র‌্যাব-৮, বরিশাল কর্তৃক গ্রেফতার

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ৭ 0 বার সংবাদি দেখেছে

বরিশাল প্রতিনিধি:দীর্ঘ ১৮ বছর আত্মগোপনে থাকার পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব-৮, বরিশাল। বুধবার (০৬ মে) দুপুরে বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার ভূমি অফিস এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব জানায়, র‌্যাব-৮, বরিশাল ও র‌্যাব-৩, ঢাকার একটি যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ডিএমপির সবুজবাগ থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী মোঃ আবুল কালাম আজাদ ওরফে কালাম ওরফে মোঃ কালাম আকনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ডিএমপির সবুজবাগ থানার মামলা নং-৬০, তারিখ ২০ নভেম্বর ২০০৮ এবং ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) এর ৩(খ) ধারায় মামলা চলমান ছিল। এছাড়া বিশেষ দায়রা মামলা নং-১৬৩/২০১৬ এবং ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানার রিসিভ নং-৬৬/২৬, প্রসেস নং-৪৩৪/২৩ মামলায় তিনি যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ছিলেন।
র‌্যাব আরও জানায়, আসামী মোঃ আবুল কালাম আজাদ নিজের জাতীয় পরিচয়পত্রে নাম পরিবর্তন করে “মোঃ কালাম আকন” নামে পরিচয় গোপন করে বরিশালের বাকেরগঞ্জ এলাকায় বসবাস করছিলেন। দীর্ঘদিন ধরে বিভিন্ন কৌশলে আত্মগোপনে থাকলেও শেষ পর্যন্ত র‌্যাবের গোয়েন্দা নজরদারি ও তৎপরতায় তিনি গ্রেফতার হন।
গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ