1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
বরিশালে মুক্ত গণমাধ্যম দিবসে সাংবাদিক সংস্থার আলোচনা সভা অনুষ্ঠিত - Barishal janapad ।। বরিশাল জনপদ
রবিবার, ১৭ মে ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বরিশালে জেলা মৎস্য কর্মকর্তা ও কোস্টগার্ডের যৌথ অভিযান: ট্রলারসহ ৬০০ কেজি অবৈধ মাছ জব্দ বিইউ রেডিও ফেস্ট (সিজন-১): সাফল্যের সাথে সম্পন্ন দুই দিনব্যাপী মহোৎসব উজিরপুরের ওটরা গ্রামে ওয়াইফাই লাইন বন্ধ করায় নারীর উপর হামলা কাউনিয়া থানার অভিযানে ২৭১ পিস ইয়াবাসহ আটক ৪ ঈদকে সামনে রেখে ভোলায় জাল নোটসহ ব্যবসায়ী গ্রেফতার বরিশাল কিডস ক্যাম্পাসে বিশেষ স্বাস্থ্য সেবা সেমিনার অনুষ্ঠিত উজিরপুরে ব্র‍্যাক এর উদ্যোগে বিনামৃল্যে বিভিন্ন প্রজাতির সবজির বীজ বিতরণ বরিশাল জেলা তথ্য অফিসের কর্মকর্তাদের সাথে জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা অনুষ্ঠিত পরিবহন শ্রমিকদের নিয়ে ব্র্যাকের প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত উজিরপুর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

বরিশালে মুক্ত গণমাধ্যম দিবসে সাংবাদিক সংস্থার আলোচনা সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত : রবিবার, ৩ মে, ২০২৬
  • ১৩৭ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক: বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা শাখার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৩ মে সন্ধ্যা ৭টায় সংস্থার অস্থায়ী কার্যালয়ে সভায় অর্ধশতাধিক সদস্য ও সিনিয়র সাংবাদিকবৃন্দ অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব ও দৈনিক বর্তমান’র ব্যুরো চিফ মোঃ মামুন-অর-রশিদ। সভাপতিত্ব করেন সংস্থার কেন্দ্রীয় সহ-সভাপতি ও বরিশাল জেলা সভাপতি এম.আর প্রিন্স। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি ও দৈনিক যায়যায়দিনের ব্যুরো চিফ আরিফুর রহমান।
এছাড়া বক্তব্য রাখেন জাতীয় সাংবাদিক সংস্থা বরিশাল জেলা শাখার সহ সভাপতি মফিজুর রহমান মিলন, যুগ্ম সম্পাদক সুব্রত কুমার দাস, সাংগঠনিক সম্পাদক আমিনুল শাহী, অর্থ সম্পাদক আতিকুর রহমান চৌধুরী, প্রচার সম্পাদক এম সাইফুল, ক্রীড়া সম্পাদক পারভেজ সরদার, সিনিয়র সদস্য শফিকুল ইসলাম, মাসুদ আহমেদ ও রাজিব খান।
‘শান্তিপূর্ণ ভবিষ্যৎ গঠন: মানবাধিকার, উন্নয়ন ও নিরাপত্তার জন্য সংবাদপত্রের স্বাধীনতার প্রসার’ প্রতিপাদ্যকে সামনে রেখে দিবসটি পালিত হয়। দিবসটিতে সাংবাদিকতার স্বাধীনতা ও মুক্ত গণমাধ্যম প্রতিষ্ঠার মৌলিক নীতিমালা অনুসরণ, বিশ্বব্যাপী গণমাধ্যমের স্বাধীনতার মূল্যায়ন, স্বাধীনতায় হস্তক্ষেপ প্রতিহত করার শপথ নেওয়ার পাশাপাশি ত্যাগী সাংবাদিকদের স্মরণ ও তাদের স্মৃতির প্রতি সম্মান জানানো হয়। বৈশ্বিকভাবে গণমাধ্যমের স্বাধীনতা সূচকে বাংলাদেশে স্বাধীন সাংবাদিকতার পরিস্থিতি এ বছর তিন ধাপ পিছিয়েছে এবং একে বেশ ‘গুরুতর’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ