1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
মাছের সাথে এ কেমন শত্রুতা / সাত লক্ষ টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা - Barishal janapad ।। বরিশাল জনপদ
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উজিরপুরে দেশীয় প্রজাতির পোনা মাছ অবমুক্ত করেন-এসিল্যান্ড মহেশ্বর মন্ডল উজিরপুর পৌরসভায় শিক্ষা-প্রতিষ্ঠানে বৃক্ষরোপন কর্মসুচির শুভ উদ্বোধন করেন-এসিল্যান্ড মহেশ্বর মন্ডল উজিরপুরে নরসিংহা ৫১ নং প্রাথমিক বিদ্যালয়ের জমি দখলের প্রতিবাদে শিক্ষার্থী ও এলাকা বাসীর মানববন্ধন বরিশাল শিক্ষা অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীকে নিয়ে ফের অপপ্রচার দলীয় নেতৃবৃন্দের সময়োপযোগী উপযুক্ত মূল্যায়ন চাই বরিশালে ১৩ ব্যরেল অবৈধ রেনুপোনা জব্দ, নদীতে অবমুক্ত উজিরপুরের ব্র‍্যাক এর উদ্যোগে কিশোরীদের বিনামূল্যে হাঁস, মুরগির বাঁচ্চা বিতরণ ও প্রশিক্ষণ অনুষ্ঠিত চাঞ্চল্যকর নমিতা রানী হত্যা মামলার মূলহোতা কামাল পঞ্চায়েত গ্রেফতার বরিশালে নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার ব্র্যাক বরিশাল সদর শাখার উদ্যোগে স্বপ্ন সারথী ২০ জন কিশোরীদের মাঝে বিনামূল্যে সেলাই মেশিন ও হাঁস- মুরগির বাচ্চা বিতরণ
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

মাছের সাথে এ কেমন শত্রুতা / সাত লক্ষ টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা

  • প্রকাশিত : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ২২৭ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক: বরিশাল নগরীর এয়ারপোর্ট থানাধীন ২৯নং ওয়ার্ড পশ্চিম ইছাকাঠী (তেতুলতলা) এলাকায় মৎস খামারী’র ৫টি ঘেরে ও পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ৭লক্ষ টাকার মাছ মেরে ফেলার অভিযোগ পাওয়া গেছে। মৎস খামারী ও ইাকাকাঠি এলাকার বাসিন্দা আলাউদ্দিন কাজী এ বিষয়ে বরিশাল এয়ারপোর্ট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে আলাউদ্দিন কাজী উল্লেখ করেন, এয়ারপোর্ট থানাধীন তেতুলতলা পশ্চিম ইছাকাঠী সংলগ্ন ৫টি মাছের ঘের ও পুকুর রয়েছে তার। উক্ত মাছের ঘের ও পুকুর গুলোতে তিনি দীর্ঘদিন ধরে পাঙ্গাস, রুই, তেলাপিয়া সহ আরও অন্যান্য মাছ চাষ করে আসছেন। গত ২৭ এপ্রিল রাত অনুমান ১১টায় আমার ২টি মাছের ঘের ও পুকুরে প্রতিদিনের ন্যায় খাবার দিয়ে আলাউদ্দিন কাজী তার নিজ বাড়িতে ঘুমাতে যান। গত ২৮ এপ্রিল ভোর ৬টার দিকে আলাউদ্দিন কাজির বাবা সিরাজুল হক ফজরের নামাজ পড়ার জন্য ঘুম থেকে উঠে দেখে বাড়ির পাশের উক্ত মাছের ঘের ও পুকুরে থাকা পাঙ্গাস, রুই, তেলাপিয়াসহ আরও অন্যান্য সব মাছ মরে ভেসে উঠেছে। আলাউদ্দিন কাজী বলেন, পরবর্তীতে আমার বাবা আমাকে ডাকলে ঘটনাস্থলে আমি উপস্থিত হয়ে দেখি, আমার বসতঘরের পাশের পুকুরে ও আমার বাড়ির পাশের ঘেরে সব মাছ মরে পুকুরে ভাসমান অবস্থায় আছে। আমার সন্দেহ যে, গত ২৮ এপ্রিল রাত ২টা থেকে ভোর ৫টার মধ্যে আমার পুকুর ও ঘেরে অজ্ঞাতনামা কে বা কারা হয়তো বিষ দিয়া চলে যায়। যার কারনে আমার পুকুর ও ঘেরের মাছগুলো মারাগেছে। আলাউদ্দিন কাজী তার অভিযোগে আরো বলেন, বিষ প্রয়োগে (সন্দেহ) আমার প্রায় ৭লক্ষ টাকার ক্ষতিসাধন হয়েছে। ভুক্তভোগী আলাউদ্দিন কাজী প্রশাসনের কাছে “পুকুরে ও ঘেরে বিষ প্রয়োগ করে মাছ মারার ঘটনায়” দ্রুত সুষ্ঠু তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহনের দাবী করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ