1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
উজিরপুর পৌরসভার প্রবাসীর বাড়িতে দিন-দুপুরে দুধর্ষ চুরি, স্বর্ন,রৌপ্য ও নগদ অর্থসহ ১১ লাক্ষ টাকার মালামাল লুট - Barishal janapad ।। বরিশাল জনপদ
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উজিরপুরে দেশীয় প্রজাতির পোনা মাছ অবমুক্ত করেন-এসিল্যান্ড মহেশ্বর মন্ডল উজিরপুর পৌরসভায় শিক্ষা-প্রতিষ্ঠানে বৃক্ষরোপন কর্মসুচির শুভ উদ্বোধন করেন-এসিল্যান্ড মহেশ্বর মন্ডল উজিরপুরে নরসিংহা ৫১ নং প্রাথমিক বিদ্যালয়ের জমি দখলের প্রতিবাদে শিক্ষার্থী ও এলাকা বাসীর মানববন্ধন বরিশাল শিক্ষা অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীকে নিয়ে ফের অপপ্রচার দলীয় নেতৃবৃন্দের সময়োপযোগী উপযুক্ত মূল্যায়ন চাই বরিশালে ১৩ ব্যরেল অবৈধ রেনুপোনা জব্দ, নদীতে অবমুক্ত উজিরপুরের ব্র‍্যাক এর উদ্যোগে কিশোরীদের বিনামূল্যে হাঁস, মুরগির বাঁচ্চা বিতরণ ও প্রশিক্ষণ অনুষ্ঠিত চাঞ্চল্যকর নমিতা রানী হত্যা মামলার মূলহোতা কামাল পঞ্চায়েত গ্রেফতার বরিশালে নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার ব্র্যাক বরিশাল সদর শাখার উদ্যোগে স্বপ্ন সারথী ২০ জন কিশোরীদের মাঝে বিনামূল্যে সেলাই মেশিন ও হাঁস- মুরগির বাচ্চা বিতরণ
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

উজিরপুর পৌরসভার প্রবাসীর বাড়িতে দিন-দুপুরে দুধর্ষ চুরি, স্বর্ন,রৌপ্য ও নগদ অর্থসহ ১১ লাক্ষ টাকার মালামাল লুট

  • প্রকাশিত : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ৩৮৯ 0 বার সংবাদি দেখেছে

মোঃএমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলার উজিরপুর পৌরসভা ৪ নং ওয়ার্ডের মডেল থানা সংলগ্ন প্রবাসীর বাড়িতে দিনে দুপুরে দুর্ধর্ষ চুরি ঘটনা ঘটেছে। স্বর্ণ, রৌপ্য ও নগদ টাকা সহ ১১ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে চোর চক্র। ২৮ এপ্রিল মঙ্গলবার দুপুরে চুরির ঘটনা ঘটে। থানায় চুরির ঘটনায় অজ্ঞাত নামা আসামী করে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ ও ভুক্তভোগী সূত্রে জানা যায় মোঃ রাসেল খাঁন সৌদি আরবে চাকুরি করেন। প্রবাসীর স্ত্রী রাজিয়া সুলতানা (৩৪) তার ছেলে নুর খান (১৪) সহ পিতা-মাতা ও ভাইকে নিয়া স্বামীর বাড়ীতে বসবাস করে। রাজিয়া সুলতানার পিতা সাবেক অবসরপ্রাপ্ত দফাদার মোঃ আলাউদ্দিন আকন তোতা(৬৫) ও মাতা আনজুয়ারা বেগম (৫৫) কয়েকদিন আগে তাদের গ্রামের বাড়ি গাজীরপাড় যায়। এ সুযোগে ঘটনার দিন সকাল হইতে রাজিয়ার ছোট ভাই মোঃ হাসান (২৫) উজিরপুর থানার সম্মুখে তাহার কর্মস্থলে কর্মরত ছিলো। ঘটনার দিন দুপুরে রাজিয়া সুলতানা তার ছেলে নুর খাঁন এর সাইকেল মেরামত করার জন্য বসতঘরের দরজা জানালা বন্ধ করে এবং সামনের দরজায় তালা লাগাইয়া উজিরপুর টেম্পুস্ট্যান্ডে যায়। এর কিছুক্ষন পরে বাড়িতে আসে এবং বসতঘরের সামনের দরজার তালা খুলে ভিতরে প্রবেশ করে দেখতে পায় বসতঘরের ভেতরে থাকা আসবাবপত্র এলোমেলোভাবে ছড়ানো ছিটানো এবং আলমারীর তালা ভাঙ্গা, বসতঘরের পিছনের দরজার পাশের টিনের বেড়া আংশিক ছুটানো ও পিছনের দরজা খোলা। তখন ডাকচিৎকার দিলে আশ-পাশের লোকজন ছুটে আসে এবং মোবাইল ফোনে ছোট ভাইকে সংবাদ দেয়। ছোট ভাই দ্রুত ঘটনাস্থলে এসে আলমারীসহ ঘরের মালামাল পর্যবেক্ষণ করিয়া দেখিতে পায় আলমারীর ড্রয়ারে কৌটার মধ্যে থাকা ৩ ভরি ওজনের এক জোড়া স্বর্ণের রুলি, ৮ আনা ওজনের স্বর্ণের চেইন, ৪ আনা ওজনের দুইটি স্বর্ণের আংটি,১২ আনা ওজনের তিন জোড়া স্বর্ণের কানের দুল, ২ ভরি ওজনের একজোড়া রুপার নুপুর, মোট ৪ ভরি ৮ আনা ওজনের স্বর্ণালংকার ও নগদ ১৫ হাজার টাকাসহ প্রায় ১১ লক্ষ টাকার মালামাল লুটে নেয় চোর চক্র। অভিযোগে উল্লেখ করেন ঘটনার পূর্বে উজিরপুর টেম্পুস্ট্যান্ড যাওয়ার সময় পার্শ্ববর্তী ঘরের বাসিন্দা মৃত – রবি সমাদ্দারের পুত্র রাজিব সমাদ্দার ফটিক (৪০), বসতঘরের সামনে যাতায়াতের পথে সন্দেহজনক ভাবে ঘোরাফেরা করেছিলো। এ ব্যাপারে ভুক্তভোগী পরিবার জানান ইতিপুর্বেও চুরি কারার জন্য একাধিকবার চুরির পায়তারা চালায় চোর চক্ররা। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রকিবুল ইসলাম জানিয়েছেন অভিযোগ পেয়ে তদন্ত করে মামলা রেকর্ড করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ