1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
উজিরপুরের ধামুরা বন্দরে ডায়াগনস্টিক সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৪ লক্ষ টাকার ক্ষতি - Barishal janapad ।। বরিশাল জনপদ
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
যাত্রীর ছদ্মবেশে ৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার উজিরপুরে গাজা সেবী আর এক গাজা সেবীর ১৪ বছরে কিশোরী কন্যাকে বিয়ে, এলাকায় তোলপাড় বরিশাল সংস্কৃতিকেন্দ্রের ৩৬ জুলাই সেমিনার পরিবর্তনের প্রতিশ্রুতি থেকে রাজনৈতিক অস্থিরতা: কোথায় যাচ্ছে বাংলাদেশ? গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর হামলা, জেলা সাংবাদিক ইউনিয়নের নিন্দা ১৭ বছরের সাজাপ্রাপ্ত অস্ত্র মামলার পলাতক আসামি র‍্যাব-৮ এর অভিযানে গ্রেফতার বরিশালে সন্তানের সামনে বৃদ্ধা মাকে কুপিয়ে জখম। থানায় অভিযোগ লাকুটিয়া খাল খনন ছাড়াই ফেরত গেল কোটি কোটি টাকার সরকারি বরাদ্দ ডাকাতের কবলে সাংবাদিক নেতারা, থানায় অভিযোগ দ্রুত একটা গ্রহণযোগ্য গণমাধ্যম কমিশন গঠন হবে: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

উজিরপুরের ধামুরা বন্দরে ডায়াগনস্টিক সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৪ লক্ষ টাকার ক্ষতি

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
  • ২৩০ 0 বার সংবাদি দেখেছে

মোঃএমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলার ধামুরা বাজার বন্দরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ডায়াগনস্টিক সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রায় ৪ লক্ষাধিক টাকার ক্ষতিসাধন হয়েছে । ২৩ এপ্রিল বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে ধামুরা বাজার বন্দরে জনসেবা ডায়াগনস্টিক সেন্টারে থেকে আগুনের সুত্রপাত হয়। এতে ডায়াগনস্টিক সেন্টারের ভিতরের মালামাল ও আসবাবপত্র পুরে প্রায় ৪ লক্ষাধিক টাকার ক্ষতিসাধন হয়। জনসেবা ডায়াগনস্টিক সেন্টারের মালিক ধামুরা গ্রামের মোঃ বজলুর রহমান,মোঃ হোসেন ও মোঃ জাকির হোসেন। ডায়াগনস্টিক সেন্টারটি ৩ তলা বিশিষ্ট ভবনের নিচ তলায় অবস্থিত। তবে ডায়াগনস্টিক সেন্টারটি বন্ধ ছিলো। স্থানীয়রা ডায়াগনস্টিক সেন্টারের পাশ দিয়ে লোকজন যাওয়ার সময় আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে ডাকচিৎকার করলে ঘটনাস্থলে ডায়াগনস্টিকের মালিকসহ বহু লোকজন ছুটে আসে। উজিরপুর ফায়ার সার্ভিস সদস্যরা সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে কোন হতাহতের ঘটনা ঘটেনি। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রকিবুল ইসলাম জানান খবর পেয়ে তাৎক্ষণিক ভাবে ঘটনাস্থলে পুলিশের টীম পাঠানো হয় এবং ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনা স্হানে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ