1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
পিরোজপুরে ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি: দলনেতাসহ ৩ জন গ্রেফতার - Barishal janapad ।। বরিশাল জনপদ
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জাতীয় সাংবাদিক সংস্থা বরিশাল জেলা কমিটি অনুমোদন সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন বরিশালে রিহ্যাব হেলথ কেয়ার এন্ড নার্সিং হোম এর শুভ উদ্বোধন যাত্রীর ছদ্মবেশে ৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার উজিরপুরে গাজা সেবী আর এক গাজা সেবীর ১৪ বছরে কিশোরী কন্যাকে বিয়ে, এলাকায় তোলপাড় বরিশাল সংস্কৃতিকেন্দ্রের ৩৬ জুলাই সেমিনার পরিবর্তনের প্রতিশ্রুতি থেকে রাজনৈতিক অস্থিরতা: কোথায় যাচ্ছে বাংলাদেশ? গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর হামলা, জেলা সাংবাদিক ইউনিয়নের নিন্দা ১৭ বছরের সাজাপ্রাপ্ত অস্ত্র মামলার পলাতক আসামি র‍্যাব-৮ এর অভিযানে গ্রেফতার বরিশালে সন্তানের সামনে বৃদ্ধা মাকে কুপিয়ে জখম। থানায় অভিযোগ
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

পিরোজপুরে ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি: দলনেতাসহ ৩ জন গ্রেফতার

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
  • ২৫৫ 0 বার সংবাদি দেখেছে

স্টাফ রিপোর্টার: পিরোজপুরের নাজিরপুরে এক ব্যবসায়ীর বাড়িতে সংঘটিত চাঞ্চল্যকর ডাকাতির ঘটনায় ডাকাত দলের নেতা, পরিকল্পনাকারীসহ তিনজনকে গ্রেফতার করেছে র‍্যাব-৮, বরিশাল।

র‍্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ২২ এপ্রিল বিকেলে মাদারীপুর সদর উপজেলার কুলপদ্দী এলাকা থেকে ডাকাত দলের নেতা আব্দুল আজিজ (৫০) কে গ্রেফতার করা হয়। পরদিন ২৩ এপ্রিল সকালে বরিশাল নগরীর নতুল্লাবাদ এলাকা থেকে ডাকাতির মূল পরিকল্পনাকারী এমদাদুল্লাহ (৩১) এবং দুপুরে বাবুগঞ্জ উপজেলার চাঁদাপাশা এলাকা থেকে ডাকাত সদস্য নজরুল ইসলাম (৫২) কে আটক করা হয়।
মামলার বিবরণে জানা যায়, গত ১৯ এপ্রিল দিবাগত রাত দেড়টার দিকে পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার কলারদোনিয়া গ্রামে ব্যবসায়ী নাজমুল হাসানের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতরা বাড়ির পেছন দিক দিয়ে সুপারি গাছ বেয়ে ছাদে উঠে ঘরে প্রবেশ করে। পরে অস্ত্রের মুখে জিম্মি করে আলমারি থেকে নগদ ২ লাখ ২০ হাজার টাকা লুট করে পালিয়ে যায়।
ঘটনার সময় স্থানীয়দের সহযোগিতায় একজন ডাকাতকে আটক করা হলেও গণপিটুনিতে আহত অবস্থায় হাসপাতালে তার মৃত্যু হয়। এ ঘটনায় ভুক্তভোগীর ভাই বাদী হয়ে নাজিরপুর থানায় একটি ডাকাতি মামলা দায়ের করেন।
র‍্যাব আরও জানায়, গ্রেফতারকৃত আব্দুল আজিজের বিরুদ্ধে দেশের বিভিন্ন এলাকায় ডাকাতিসহ একাধিক অপরাধের অন্তত ১২টি মামলা রয়েছে। এছাড়া এমদাদুল্লাহর বিরুদ্ধেও একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।
অভিযুক্তদের পিরোজপুর জেলার নাজিরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ