1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
মেহেন্দিগঞ্জে জমি নিয়ে বিরোধে হামলা, আহত ৩ - Barishal janapad ।। বরিশাল জনপদ
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
যাত্রীর ছদ্মবেশে ৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার উজিরপুরে গাজা সেবী আর এক গাজা সেবীর ১৪ বছরে কিশোরী কন্যাকে বিয়ে, এলাকায় তোলপাড় বরিশাল সংস্কৃতিকেন্দ্রের ৩৬ জুলাই সেমিনার পরিবর্তনের প্রতিশ্রুতি থেকে রাজনৈতিক অস্থিরতা: কোথায় যাচ্ছে বাংলাদেশ? গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর হামলা, জেলা সাংবাদিক ইউনিয়নের নিন্দা ১৭ বছরের সাজাপ্রাপ্ত অস্ত্র মামলার পলাতক আসামি র‍্যাব-৮ এর অভিযানে গ্রেফতার বরিশালে সন্তানের সামনে বৃদ্ধা মাকে কুপিয়ে জখম। থানায় অভিযোগ লাকুটিয়া খাল খনন ছাড়াই ফেরত গেল কোটি কোটি টাকার সরকারি বরাদ্দ ডাকাতের কবলে সাংবাদিক নেতারা, থানায় অভিযোগ দ্রুত একটা গ্রহণযোগ্য গণমাধ্যম কমিশন গঠন হবে: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

মেহেন্দিগঞ্জে জমি নিয়ে বিরোধে হামলা, আহত ৩

  • প্রকাশিত : শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ১৬২ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক: বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় অন্তত ৩ জন আহত হয়েছেন। গত মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) রাতে উপজেলার চর ফেনুয়া এলাকার আনন্দ বাজারে এ ঘটনা ঘটে। আহতরা হলেন চর ফেনুয়া গ্রামের মোঃ জহির খান (৩১), আব্দুল খালেক খান ও মঞ্জুর খান। তাদের মধ্যে জহির খান ও মঞ্জুর খানের মাথায় গুরুতর আঘাত লাগে বলে জানা গেছে। অভিযোগ সূত্রে জানা যায়, জমি সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের জেরে স্থানীয় আবু তালেব ঘরামী, সামাদ ঘরামী, মুনসুর ঘরামী, আক্তার ঘরামী, রায়হান আকন, সবুজ আকন, মারজানসহ আরও কয়েকজন পূর্বপরিকল্পিতভাবে ওৎ পেতে ছিলেন। ঘটনার সময় জহির খান ও তার স্বজনরা আনন্দ বাজার এলাকায় পৌঁছালে অভিযুক্তরা লোহার রড ও লাঠিসোটা দিয়ে তাদের ওপর হামলা চালায়। এ সময় জহির খানের মাথায় আঘাত লেগে রক্তাক্ত জখম হয়। তাকে উদ্ধার করতে গেলে আব্দুল খালেক খানকেও মারধর করা হয়। একইভাবে মঞ্জুর খানকেও এলোপাতাড়ি পিটিয়ে আহত করা হয়। স্থানীয় লোকজন তাদের চিৎকার শুনে এগিয়ে এলে হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরে আহতদের উদ্ধার করে মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়, যেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের চিকিৎসা প্রদান করেন। ভুক্তভোগী জহির খান জানান, জমি ক্রয় সংক্রান্ত দলিল আটকে রেখে অতিরিক্ত টাকা দাবি করাকে কেন্দ্র করে এ বিরোধের সৃষ্টি হয়। এ ঘটনায় তিনি ন্যায়বিচারের দাবি জানিয়েছেন। এ বিষয়ে মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মর্কতা মোঃ মিজানুর রহমান হাওলাদার জানিয়েছে, ভুক্তভোগী থানায় লিখিত অভিযোগ দিয়েছে ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ