
নিজস্ব প্রতিবেদক: তিনি চাকুরী বিধিমালা রক্ষায় বড্ড কঠোর। আবার অফিসের কর্মকর্তা-কর্মচারীদের নানা রকমের সমস্যার সমাধানেও ঠিক সমপরিমানে আন্তরিক। বলছি, বরিশাল আঞ্চলিক জনসংখ্যা প্রশিক্ষণ ইনস্টিটিউট (আরপিটিআই) অধ্যক্ষ মো: সওকত আলী’র কথা। এখানে চাকুরী করা ষ্টাফরা জানিয়েছেন অধ্যক্ষ সওকত আলী স্যার একজন মানবিক মানুষ। অফিসে কেউ কাজে ফাঁকি দিলে সেটার তাৎক্ষনিক ব্যাবস্থা নিয়ে থাকেন। শুধু কঠোরতার গন্ডিতেই থাকেননা তিনি (অধ্যক্ষ)। পবিত্র ঈদ-উল-ফিতরের কথা মাথায় রেখে স্যার দ্রুত বিল করার কারনে আমরা প্রতিবছরের ন্যায় এবারো ঈদ উপলক্ষে যথাসময় বেতন/বোনাস পেয়ে গেছি। আরপিটিআই’য়ের গাড়ি চালক দুলাল হোসেন বলেন, অধ্যক্ষ মো: সওকত আলী স্যার ঈদ-উপলক্ষে অফিস ছুটি হওয়ার পরেও তিনি এখানের সকল কর্মচারীদের খোজঁ-খবর নিয়েছেন। সরকারী বোনাসের সাথে ব্যাক্তিগত উদ্যোগেও স্যার (অধ্যক্ষ) আমাদের সহযোগীতা করেছেন।