1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
বরিশালে ২০০ মানতা পরিবারের মাঝে এক মাসের খাদ্যসামগ্রী বিতরণ - Barishal janapad ।। বরিশাল জনপদ
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
উজিরপুরে দুঃস্থদের মাঝে চাল ও বিভিন্ন জাতের গাছের চাড়া বিতরণ করেন – সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু এমপি আধুনিক বর্জ্য ব্যবস্থাপনায় দক্ষিণ কোরিয়ার সঙ্গে চুক্তি করেছে বসিক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বরিশাল জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয় উজিরপুরের কৃতি সন্তান আমেরিকা প্রবাসী কবির হোসেন মৃধার অকাল মৃত্যুতে এমপি সরফুদ্দিন সান্টুর শোক বরিশাল কিডস ক্যাম্পাসে বর্ণাঢ্য আয়োজনে ফল উৎসব অনুষ্ঠিত জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সম্মেলন অনুষ্ঠিত উজিরপুরের নরসিংহা আব্বাস হাজীর বাড়িতে হামলা ও ইভটিজিং-এর প্রতিবাদে সংবাদ সম্মেলন উজিরপুরে দেশীয় প্রজাতির পোনা মাছ অবমুক্ত করেন-এসিল্যান্ড মহেশ্বর মন্ডল উজিরপুর পৌরসভায় শিক্ষা-প্রতিষ্ঠানে বৃক্ষরোপন কর্মসুচির শুভ উদ্বোধন করেন-এসিল্যান্ড মহেশ্বর মন্ডল উজিরপুরে নরসিংহা ৫১ নং প্রাথমিক বিদ্যালয়ের জমি দখলের প্রতিবাদে শিক্ষার্থী ও এলাকা বাসীর মানববন্ধন
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

বরিশালে ২০০ মানতা পরিবারের মাঝে এক মাসের খাদ্যসামগ্রী বিতরণ

  • প্রকাশিত : রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ৩৪৯ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: বরিশাল সদর উপজেলা সহ দপদপিয়া, বেলতলা এবং তালতলী এলাকায় সুবিধাবঞ্চিত মানতা সম্প্রদায়ের ২০০টিরও বেশি পরিবারের মাঝে এক মাসের খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। ইয়ুথনেট গ্লোবালের উদ্যোগে এবং আল খায়ের ফাউন্ডেশনের অর্থায়নে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুরা মুমুশাররফ। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ইয়ুথনেট গ্লোবালের সাধারণ সম্পাদক মো. আরিফুর রহমান শুভ।

এ সময় ইয়ুথনেট গ্লোবালের সাধারণ সম্পাদক মো. আরিফুর রহমান শুভ বলেন, “মানতা সম্প্রদায় দীর্ঘদিন ধরে সমাজের প্রান্তিক ও অবহেলিত একটি জনগোষ্ঠী হিসেবে জীবনযাপন করছে। ২০১৬ সাল থেকে ইয়ুথনেট গ্লোবাল তাদের জীবনমান উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও জীবিকা উন্নয়নে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। আজকের এই খাদ্য সহায়তা কর্মসূচি সেই ধারাবাহিক উদ্যোগেরই একটি অংশ।

আল খায়ের ফাউন্ডেশনের প্রতিনিধি বলেন, “সমাজের পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। ইয়ুথনেট গ্লোবালের সঙ্গে যৌথভাবে এ ধরনের মানবিক উদ্যোগ নিতে পেরে আমরা আনন্দিত। ভবিষ্যতেও প্রান্তিক জনগোষ্ঠীর কল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।”

অনুষ্ঠানে আল খায়ের ফাউন্ডেশনের প্রতিনিধিসহ ইয়ুথনেট গ্লোবালের সদস্যরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, সমাজের প্রান্তিক ও অবহেলিত মানতা সম্প্রদায়ের জীবনমান উন্নয়নে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ