1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
বরিশালে দাঁড়িপাল্লার নারী সমর্থকদের হেনস্তা, থানায় অভিযোগ - Barishal janapad ।। বরিশাল জনপদ
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সম্প্রীতির বাকেরগঞ্জ গড়ার প্রত্যয়ে ভোটার দূয়ারে দিনরাত ছুটছেন মাহমুদুন্নবী মেহেন্দিগঞ্জে জামায়াতের সমাবেশস্থলে সাটানো হয়েছে ধানের শীষের ফেষ্টুন ব্যানার বরিশালে দাঁড়িপাল্লার নারী সমর্থকদের হেনস্তা, থানায় অভিযোগ উজিরপুরের শিকারপুর ইউনিয়নের উঠান বৈঠকে জিয়া ও খালেদা বেগমের আদর্শে দেশ চালাতে পারে তারেক রহমান দোয়া চাইলেন -সরফুদ্দিন সান্টু দুর্নীতি ও চাঁদাবাজমুক্ত বাকেরগঞ্জ গড়ার প্রত্যয় ব্যক্ত করলেন দাঁড়িপাল্লার প্রার্থী উজিরপুরে বীর মুক্তিযোদ্ধাদের সাথে বিএনপির প্রার্থী এস সরফুদ্দিন আহমেদ সান্টুর মতবিনিময় সভা বিএনপি ক্ষমতায় আসলে বেকারত্ব দুুর করা হবে-সরফুদ্দিন সান্টু দাঁড়িপাল্লার বিজয় হলে মানুষের ভাগ্যের পরিবর্তন হবে : মাহমুদুন্নবী ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে বরিশালে সরকারি কর্মচারীদের অবস্থান ও বিক্ষোভ উজিরপুরে সেনাবাহিনীর অভিযানে ২ মাদক সহ মাদক কারবারী গ্রেফতার
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

বরিশালে দাঁড়িপাল্লার নারী সমর্থকদের হেনস্তা, থানায় অভিযোগ

  • প্রকাশিত : বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৮ 0 বার সংবাদি দেখেছে

 

ষ্টাফ রিপোর্টার: বরিশাল-৪ আসনের কাজিরহাট থানার আন্দারমানিক ইউনিয়নের আজিমপুর গ্রামে দাঁড়িপাল্লার প্রচারণাকালে জামায়াতের নারী সমর্থকদের লাঞ্চিত ও হেনেস্তার ঘটনায় মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
আন্দারমানিক ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির ও শিক্ষক মো. শহিদুল ইসলামের দায়ের করা লিখিত অভিযোগে জানা গেছে, সোমবার বেলা ১১টার আজিমপুর এলাকায় দাঁড়িপাল্লার পক্ষে নির্বাচনী প্রচারণা চালাচ্ছিল বেশ কয়েজন মহিলা সমর্থক।
তখন হঠাৎ করে সেখানে উপস্থিত হয় ধানের শীষের কর্মী স্থানীয় বেলাল দাই, নাসির মৃধা, দুলাল খান, জুলহাস সিকদার, মফিজ হাওলাদার, শহিদ বিশ্বাস, মুনছুর মিয়া, মনির দেওয়ান, আল আমিন খান, নূরুল ইসলাম, মোজাম হাওলাদার, আলাউদ্দিন আলী রানা, নাসির উজ্জ্বলসহ তাদের ১৫/২০ জন সহযোগী।
অভিযোগে আরো জানা গেছে, উল্লেখিত ধানের শীষের কর্মীরা দাঁড়িপাল্লার প্রচারণায় বাঁধা দেয়। একপর্যায়ে তারা নারী সমর্থকদের হেনস্তা ও লাঞ্চিত করে।
আমি (শহিদুল) তাদের নিষেধ করলে তারা আরও ক্ষিপ্ত হয়ে আমাদের প্রচার কার্যক্রম বন্ধ করতে বাঁধ্য করে।
শহিদুল ইসলাম বলেন, এসব বাঁধাদানকারীরা ধানের শীষের প্রার্থী রাজিব আহসানের অনুসারী। তারা অনেকদিন যাবত এলাকায় আতঙ্ক ছড়ানোর চেষ্টা করে যাচ্ছে। উল্লেখিতরা আমাদেরকে বিভিন্ন ধরনের ভয়ভীতিসহ হুমকি প্রদর্শন করেন।
এ ব্যাপারে প্রধান অভিযুক্ত বেলাল দাইয়ের ব্যবহৃত (01617216605) নাম্বার মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তিনি ফোন রিসিভ না করায় কোন বক্তব্য পাওয়া যায়নি।
লিখিত অভিযোগপ্রাপ্তির সত্যতা স্বীকার করে কাজিরহাট থানার ওসি মো. নবীউল হাসান বলেন, অভিযোগের তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ