1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
বরিশালে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে দোয়া-মোনাজাত অনুষ্ঠিত - Barishal janapad ।। বরিশাল জনপদ
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ইসলামী ব্যাংক-ওয়েস্টার্ন ইউনিয়নের রেমিটেন্স ক্যাম্পেইনে বাইসাইকেল জিতলেন গ্রাহক বরিশাল প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে বিসিসি প্রশাসক শিরীনের নির্দেশে প্রকৌশলীদের পরিদর্শন উজিরপুরে মৎস্য চাষীদের উপকরণ ও গাছের চাড়া বিতরণ করেন নির্বাহী কর্মকর্তা – মোঃ আলী সুজা উজিরপুরে দুঃস্থদের মাঝে চাল ও বিভিন্ন জাতের গাছের চাড়া বিতরণ করেন – সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু এমপি আধুনিক বর্জ্য ব্যবস্থাপনায় দক্ষিণ কোরিয়ার সঙ্গে চুক্তি করেছে বসিক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বরিশাল জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয় উজিরপুরের কৃতি সন্তান আমেরিকা প্রবাসী কবির হোসেন মৃধার অকাল মৃত্যুতে এমপি সরফুদ্দিন সান্টুর শোক বরিশাল কিডস ক্যাম্পাসে বর্ণাঢ্য আয়োজনে ফল উৎসব অনুষ্ঠিত জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সম্মেলন অনুষ্ঠিত উজিরপুরের নরসিংহা আব্বাস হাজীর বাড়িতে হামলা ও ইভটিজিং-এর প্রতিবাদে সংবাদ সম্মেলন
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

বরিশালে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে দোয়া-মোনাজাত অনুষ্ঠিত

  • প্রকাশিত : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭২৬ 0 বার সংবাদি দেখেছে

নিউজ ডেস্ক: বরিশাল সদর উপজেলা বিএনপির উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

আজ (৩ সেপ্টেম্বর) রবিবার সকালে বরিশাল শহরের  অশ্বিনী কুমার টাউন হল এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন।

সভায় বক্তারা বলেন, বিএনপি দেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষার আন্দোলনে সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছে। গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় আগামী দিনে আরও শক্তিশালী আন্দোলন গড়ে তোলার আহ্বান জানানো হয়।

সদর উপজেলা বিএনপি’র আহবায়ক এ্যাডভোকেট কাজী এনায়েত হোসেন বাচ্চুর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, বরিশাল জেলা দক্ষিণ বিএনপি’র আহবায়ক বীর মুক্তিযোদ্বা আবুল হোসেন খান ও সদস্য সচিব এ্যাডভোকেট আবুল কালাম শাহীন, আলহাজ্ব নুরুল আমিন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর উপজেলা বিএনপি’র সদস্য সচিব মো: রফিকুল ইসলাম সেলিম।

অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও দলের কল্যাণ কামনায় বিশেষ দোয়া-মোনাজাত করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ