নিউজ ডেস্ক: বরিশাল সদর উপজেলা বিএনপির উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
আজ (৩ সেপ্টেম্বর) রবিবার সকালে বরিশাল শহরের অশ্বিনী কুমার টাউন হল এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন।
সভায় বক্তারা বলেন, বিএনপি দেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষার আন্দোলনে সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছে। গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় আগামী দিনে আরও শক্তিশালী আন্দোলন গড়ে তোলার আহ্বান জানানো হয়।
সদর উপজেলা বিএনপি'র আহবায়ক এ্যাডভোকেট কাজী এনায়েত হোসেন বাচ্চুর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন বিএনপি'র জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, বরিশাল জেলা দক্ষিণ বিএনপি'র আহবায়ক বীর মুক্তিযোদ্বা আবুল হোসেন খান ও সদস্য সচিব এ্যাডভোকেট আবুল কালাম শাহীন, আলহাজ্ব নুরুল আমিন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর উপজেলা বিএনপি'র সদস্য সচিব মো: রফিকুল ইসলাম সেলিম।
অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও দলের কল্যাণ কামনায় বিশেষ দোয়া-মোনাজাত করা হয়।