1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
গাজীপুর জেলা বিএনপির ৮টি ইউনিটে উপজেলা ও পৌর কমিটি ঘোষণা - Barishal janapad ।। বরিশাল জনপদ
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মাদকের বিরুদ্ধে লড়াই শুধু পুলিশের নয়। এটি পরিবার, সমাজ, রাষ্ট্র, আইনজীবী ও আদালত সবার সম্মিলিত দায়িত্ব। গোল্ডেন এ প্লাসে উজ্জ্বল বরিশাল সরকারি বালিকা বিদ্যালয়ের সুবাহ ইসলাম সড়ক দুর্ঘটনায় হতাহতের পরিবারের পাশে দাঁড়ালেন ববি ছাত্রদল নেতা বরিশালে আন্তর্জাতিক যুব দিবস পালিত উজিরপুরে সরকারি জমি দখলের অভিযোগ ‘ভিত্তিহীন’, প্রতিবাদ বিএনপি নেতা ফিরোজের উজিরপুরে কর্মরত সাংবাদিকদের সাথে স্বাস্থ্য কর্মকর্তার মতবিনিময় সভা উজিরপুরে নিরুদ্দেশ হওয়া ৫০ বছর পর অসুস্থ ভাইকে পিত্রালয় উঠতে দিলেন না সহধর ভাই, এলাকাবাসীর হস্তক্ষেপে উঠলেন। বাবুগঞ্জে জমি নিয়ে বিরোধে নারীসহ ৪ জনকে গুরুতর জখম, ১০ দিনেও গ্রেফতার হয়নি কেউ জাতীয়তাবাদী ক্রীড়াদলের সদস্য সচিব মঈনুদ্দীন রুবেল নতুন দায়িত্ব পেয়ে সংশ্লিষ্ট নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এ প্লাসে উজ্জ্বল আনসা তাজরিয়ান, কন্যার সাফল্যে গর্বিত অ্যাডভোকেট এইচ এম তসলিম উদ্দিন ও প্রধান শিক্ষিকা তানজিমান সুলতানা
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

গাজীপুর জেলা বিএনপির ৮টি ইউনিটে উপজেলা ও পৌর কমিটি ঘোষণা

  • প্রকাশিত : শনিবার, ১৪ জুন, ২০২৫
  • ৩২০ 0 বার সংবাদি দেখেছে
Oplus_131072

নিজস্ব প্রতিবেদক: গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলা, কালিয়াকৈর পৌর সভা, শ্রীপুর উপজেলা, শ্রীপুর পৌর, গাজীপুর সদর উপজেলা, কালিগঞ্জ উপজেলা, কালীগঞ্জ পৌর ও কাপাসিয়া উপজেলা বিএনপির আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

আজ শনিবার এসব কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটি ঘোষণা প্রসঙ্গে গাজীপুর জেলা বিএনপির সদস্য সচিব ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী বলেন, আমরা গাজীপুর জেলার ৮টি ইউনিট উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করেছি। বিগত ১৬/১৭ বছরে দলের জন্য যাদের ত্যাগ-তিতিক্ষা ও শ্রম দিয়েছেন তাদেরকেই রাখা হয়েছে। যারা ক্লিন ইমেজের ভবিষ্যতে ভোটের মাঠে ধানের শীষের কান্ডারী হতে পারবেন, বিএনপিকে সমৃদ্ধ করতে পারবেন তাদেরকে কমিটিতে রাখার চেষ্টা করেছি আমরা।

তিনি বলেন, আহ্বায়ক কমিটিগুলোতে হয়তো সবাইকে সুযোগ দেওয়া সম্ভব হয়নি। যারা দলের প্রতি শ্রদ্ধাশীল, যারা দলের জন্য জেল-জুলুমের শিকার হয়েছেন পূর্ণাঙ্গ কমিটিতে সবাইকে কমিটিতে রাখা হবে।

তিনি আরও বলেন, কালিয়াকৈরসহ গাজীপুর জেলার নবগঠিত প্রত্যেকটি আহ্বায়ক কমিটির নেতারা দলের জন্য নিবেদিত প্রাণ। তারা ভবিষ্যতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে আরও শক্তিশালী করবে। যারা কমিটিতে সুযোগ পাননি তারা দলের জন্য কাজ করে যাবেন। পূর্ণাঙ্গ কমিটিতে সবাইকে সুযোগ দেওয়া হবে।

শ্রীপুর উপজেলা ও পৌর বিএনপি
মো. আব্দুল মোতালেব মন্ডলকে আহবায়ক এবং খায়রুল কবির মন্ডল আজাদকে সদস্য সচিব করে ৪১ সদস্য বিশিষ্ট শ্রীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে এক নম্বর নাম্বার সদস্য হিসেবে আছেন ডাক্তার এস এম রফিকুল ইসলাম বাচ্চু।

এছাড়া মো. হুমায়ুন কবির সরকারকে আহ্বায়ক এবং বিল্লাল হোসেন ব্যাপারিকে সদস্য সচিব করে ৪১ সদস্য বিশিষ্ট শ্রীপুর পৌর বিএনপির আহ্বায়ক গঠন করা হয়েছে। এতে মাওলানা এস এম রুহুল আমিনকে এক নম্বর সদস্য করা হয়েছে।

কালিয়াকৈর উপজেলা ও পৌর বিএনপি

মো. নুরুল ইসলাম সিকদারকে আহবায়ক, এম আনোয়ার হোসেনকে সদস্য সচিব এবং চৌধুরী তানভীর আহমদ সিদ্দিকীকে সম্মানিত সদস্য করে ৪১ সদস্য বিশিষ্ট কালিয়াকৈর উপজেলা বিএনপি আহবাক কমিটি গঠন করা হয়েছে। সদস্য হিসেবে আরও আছেন কাজী সাইয়েদুল আলম বাবুল, ব্যারিস্টার চৌধুরী আহমদ সিদ্দিকী, মো. লতিফসহ ৪১ জন।

এছাড়া মো. মাসুদ সরকারকে আহবায়ক, মো. মহসিন উজ্জামানকে সদস্য সচিব এবং হুমায়ুন কবির খানকে এক নম্বর সদস্য করে ৪১ সদস্য বিশিষ্ট কালিয়াকৈর পৌর আহব্বাক কমিটি গঠন করা হয়েছে।

কালিগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির আহবায় কমিটি

মাস্টার হুমায়ুন কবিরকে আহবায়ক ,খালেকুজ্জামান বাবলুকে সদস্য সচিব এবং এ কে এম ফজলুল হক মিলনকে সম্মানিত সদস্য কালিগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

এছাড়া মো.হোসেন আরমানকে আহ্বায়ক,ইব্রাহিম প্রধানকে সদস্য সচিব এবং অ্যাডভোকেট মোস্তফা কামালকে এক নম্বর সদস্য করে ৪১ সদস্য বিশিষ্ট কালিগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

গাজীপুর সদর উপজেলা

মো. আবু তাহের মুসুল্লীকে অহ্বায়ক, আবু বক্কর সিদ্দিককে সদস্য সচিব এবং জয়নাল আবদীন রিজভীকে এক নম্বর সদস্য করে গাজীপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

কাপাসিয়া উপজেলা
শাহ রিয়াজুল হান্নানকে আহবায়ক, বীর মুক্তিযোদ্ধা খন্দকার আজিজুর রহমান পেরাকে সদস্য সচিব এবং মমতাজ উদ্দীন রেনুকে ১ নম্বর সদস্য করে কাপাশিয়া বিএনপির ৪১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। সদস্য হিসেবে আরও আছেন, আফজাল হোসেন বেপারী, আজগর হোসেন খান, রাশেদুল হক, সাখোয়াত হোসেন সেলিম, ফ.শ এমদাদুল হোসেন প্রমুখ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ