1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
ইমাম-শিক্ষকরাও যেন এমপি হতে পারেন, সেই ব্যবস্থার দাবি এনসিপির - Barishal janapad ।। বরিশাল জনপদ
সোমবার, ১১ মে ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে হবে, লস্কর মোহাম্মদ তসলিম রাজধানীর খিলগাঁও এলাকার কুখ্যাত জিসান গ্রুপের সক্রিয় চাঁদাবাজ ও সন্ত্রাসী পিটার নাসির বরিশালে গ্রেফতার হিজলায় মেঘনার শাখা নদীর ভয়াবহ ভাঙন রোধে এবং স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন এলাকাবাসীর উজিরপুরে মসজিদের ইমামকে ডেকে নিয়ে মারধর ও স্ত্রীকে অপহরনের চেষ্টা, গ্রেপ্তার – ১ বরিশালের স্বনামধন্য জেলা প্রশাসককের নামে অপপ্রচার বরিশালের কাশীপুরে ব্র্যাকের উদ্যোগে বিনামূল্যে হাইব্রিড বীজ বিতরণ নলছিটির দপদপিয়া’য় জাতীয়তাবাদী শ্রমিক দলের কমিটি গঠন আরপিটিআই বরিশালে জেনারেল কেয়ার গিভিং’য়ের ২য় ব্যাচের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত বরিশাল জেলা ছাত্রদলের কমিকে শুভেচ্ছা জানিয়ে উজিরপুরে ছাত্রদলের আনন্দ মিছিল বরিশালে নারী শিক্ষার্থীকে বাসায় ডেকে খুনের ঘটনায় প্রধান অভিযুক্ত গ্রেফতার
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

ইমাম-শিক্ষকরাও যেন এমপি হতে পারেন, সেই ব্যবস্থার দাবি এনসিপির

  • প্রকাশিত : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
  • ২১৪ 0 বার সংবাদি দেখেছে
গত তিনটি নির্বাচনে যে সব কর্মকর্তারা অনিয়মে জড়িত ছিলেন, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে জাতীয় নাগরিক কমিটি-এনসিপি।

আজ রবিবার নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করেন এনসিপি নেতারা। এটি ছিল এনসিপির সঙ্গে ইসির প্রথম বৈঠক।

নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যমের সামনে কথা বলেন দলটির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী।

 

তিনি বলেন, ‘আমরা একটি সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছি। এ প্রক্রিয়ার অন্তর্ভুক্ত করে নির্বাচন কমিশনকেও সংস্কারের আওতায় আনার বিষয়ে আলোচনা হয়েছে। গত ১৫ বছরে যেসব ব্যক্তি জড়িত ছিলেন, তাদেরও যথাযথ আইনি ব্যবস্থার আওতায় আনতে হবে।’

নাসিরুদ্দিন পাটোয়ারী বলেন, ‘দেশের সব শ্রেণি-পেশার মানুষের নির্বাচনে অংশগ্রহণ নিশ্চিত করতে হলে ইমাম ও শিক্ষকদের জন্যও সমান সুযোগ তৈরি করতে হবে।

মসজিদের ইমাম থেকে স্কুলের শিক্ষকরাও যেন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে সংসদ সদস্য (এমপি) হওয়ার সুযোগ পান, সে লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।’ 

তিনি আরো বলেন, ‘অতীতে ঋণখেলাপিদের ভোটে অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়েছিল। আমরা বলেছি, এসব বিষয় তদন্ত করে আইনি নিষ্পত্তি করতে হবে।’

দুপুর ১২টা ৩০ মিনিট থেকে প্রায় দুই ঘণ্টাব্যাপী সিইসির সঙ্গে এনসিপির পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল এ বৈঠক করে।

 

আজ ২০ এপ্রিল রাজনৈতিক দল নিবন্ধনের আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ছিল। তবে গত বৃহস্পতিবার এ সময়সীমা ৯০ দিন বাড়ানোর আবেদন জানায় এনসিপি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ