1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
নদী দখল ও দূষণকারীদের নির্বাচনে অযোগ্য ঘোষণা করতে হবে ইসিকে এইচআরপিবি - Barishal janapad ।। বরিশাল জনপদ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বরিশালে মান্তা জনগোষ্ঠীর উন্নয়নে ২১ সদস্যের উপদেষ্টা কমিটি গঠন ইসলামী ব্যাংক-ওয়েস্টার্ন ইউনিয়নের রেমিটেন্স ক্যাম্পেইনে বাইসাইকেল জিতলেন গ্রাহক বরিশাল প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে বিসিসি প্রশাসক শিরীনের নির্দেশে প্রকৌশলীদের পরিদর্শন উজিরপুরে মৎস্য চাষীদের উপকরণ ও গাছের চাড়া বিতরণ করেন নির্বাহী কর্মকর্তা – মোঃ আলী সুজা উজিরপুরে দুঃস্থদের মাঝে চাল ও বিভিন্ন জাতের গাছের চাড়া বিতরণ করেন – সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু এমপি আধুনিক বর্জ্য ব্যবস্থাপনায় দক্ষিণ কোরিয়ার সঙ্গে চুক্তি করেছে বসিক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বরিশাল জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয় উজিরপুরের কৃতি সন্তান আমেরিকা প্রবাসী কবির হোসেন মৃধার অকাল মৃত্যুতে এমপি সরফুদ্দিন সান্টুর শোক বরিশাল কিডস ক্যাম্পাসে বর্ণাঢ্য আয়োজনে ফল উৎসব অনুষ্ঠিত জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সম্মেলন অনুষ্ঠিত
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

নদী দখল ও দূষণকারীদের নির্বাচনে অযোগ্য ঘোষণা করতে হবে ইসিকে এইচআরপিবি

  • প্রকাশিত : বুধবার, ৫ মার্চ, ২০২৫
  • ২১৬ 0 বার সংবাদি দেখেছে

পরিবেশ দূষণকারী ও নদী দখলকারীদের নির্বাচনের অযোগ্য ঘোষণা করতে আইনে সংশোধনী আনার দাবী জানিয়েছে হিউম্যান রাইটস এন্ড পিস ফর বাংলাদেশ(এইচআরপিবি)। এছাড়া পদক্ষেপ নেওয়া হলে পরিবেশ সংরক্ষণ সহজ হবে বলে মনে করে এ সংস্থাটি।

বুধবার (৫ মার্চ) নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন পুরো কমিশনের সঙ্গে বৈঠক করে লিখিত আকারে দাবী জানিয়েছে সংগঠনটির নেতৃবৃন্দ।

এইচআরপিবি’র প্রেসিডেন্ট অ্যাডভোকেট মনজিল মোরসেদ ও সেক্রেটারি অ্যাডভোকেট মো. ছারওয়ার আহাদ চৌধুরি স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠিতে উল্লেখ করা হয়েছে, আমরা আদালতের মাধ্যমে অনেক নির্দেশনা অর্জন করতে সক্ষম হয়েছি। তা সত্বেও পরিবেশদূষণ ও নদী দখলকারীদের কর্মকান্ড বন্ধ হচ্ছে না। এমন পরিস্থিতিতে এইচআরপিবি- এর পক্ষ থেকে ১৩৯৮৯/২০১৬ রিট পিটিশন দায়ের করণে শুনানি শেষে মহামান্য হাইকোর্ট বিভাগ নিম্মোক্ত রায় দেন।

“১৫, যেহেতু পরিবেশ, জলবায়ু, জলাভূমি, তথা সমুদ্র, সমুদ্র সৈকত, নদ-নদী, নদ-নদীরপাড়, খাল-বিল, হাওর-বাওর, নালা, ঝিল, ঝিরি এবং সকল উন্মুক্ত জলাভূমি, পাহাড়-পর্বত, বন, বন্যপ্রাণী এবং বাতাস যেহেতু পাবলিক ট্রাষ্ট সম্পত্তি (Public Trust Property) তথা জনগণের ন্যাস সম্পত্তি তথা জাতীয় সম্পত্তি (Public Property) সেহেতু উক্ত সম্পত্তি দখলকার এবং দূষণকারী হিসেবে অভিযুক্ত ব্যক্তিকে বাংলাদেশের সকল ইউনিয়ন, উপজেলা, পৌরসভা, জেলা পরিষদ এবং জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীর অযোগ্যতা হিসেবে অন্তর্ভূক্ত করে আগামী ৬ মাসের মধ্যে অত্র বিভাগকে হলফনামা সম্পাদনের মাধ্যমে অবহিত করণের জন্য নির্বাচন কমিশনকে নির্দেশ প্রদান করা হল।”

উক্ত রায়ের বিরুদ্ধে আপিল দায়ের করা হলে মহামান্য আপিল বিভাগ নিম্মোক্ত রায় দেন।”… উক্ত সম্পত্তি দখলকার এবং দূষণকারী হিসেবে অভিযুক্ত ব্যক্তিকে বাংলাদেশের সকল ইউনিয়ন, উপজেলা, পৌরসভা, জেলা পরিষদ এবং জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীর অযোগ্যতা হিসেবে অন্তর্ভূক্ত করে আগামী ৬ মাসের মধ্যে অত্র বিভাগকে হলফনামা সম্পাদনের মাধ্যমে
অবহিত করণের জন্য নির্বাচন কমিশনকে নির্দেশ প্রদান করা হল”।

চিঠিতে আরো বলা হয়েছে, যেহেতু প্রভাবশালী ও বিত্তশালীরা বর্তমানে বিভিন্ন স্তরে নির্বাচনে অংশগ্রহন করছে সুতরাং নির্বাচনে অংশগ্রহনের ক্ষেত্রে যদি পরিবেশ দূষণ ও নদী দখলকারীদের অযোগ্য ঘোষণা করার আইনী পদক্ষেপ গ্রহন করা হয়, তবে আমরা মনে করি পরিবেশ সংরক্ষণ সহজতর হবে।

আপিল বিভাগের পরামর্শ/মতামত অনুসারে পদক্ষেপ গ্রহন করা সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশ নির্বাচন কমিশন এর বাধ্যবাধকতা রয়েছে বলে আমরা মনে করি। বাংলাদেশ সুপ্রীম কোর্টের আপিল বিভাগের রায়ের পরামর্শ/মতামত এর আলোকে আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে “গনপ্রতিনিধিত্ব আদেশ” সংশোধন করে পরিবেশ দূষণ ও নদী দখলকারীদের নির্বচনে অযোগ্য ঘোষণা করার আইনী বিধান সংযোজন করার পদক্ষেপ গ্রহনের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ