1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
বরিশালে মাকে হারিয়ে পার্কে শুয়ে থাকা শিশুর জায়গা হলো পুনর্বাসন কেন্দ্রে - Barishal janapad ।। বরিশাল জনপদ
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বরিশাল প্রেসক্লাবে সাংবাদিকদের মিলনমেলায় তালাশ বিডির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন উজিরপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা কাদায় আটকে গেলেন ইউএনও, তবুও থামেননি পরিচ্ছন্নতা অভিযানে বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড. মাহফুজুর রহমানের শপথ গ্রহণ উজিরপুরে নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) এবং নতুন কুঁড়ি অনুষ্ঠানের শুভ উদ্বোধন উজিরপুরে হা-ডু-ডু ফাইনালে শিমুলতলার জয়, পুরস্কার তুলে দিলেন এমপি – সান্টু কবিরাজির আড়ালে কিশোরীর সঙ্গে অনৈতিক সম্পর্ক ও ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ, প্রধান অভিযুক্ত গ্রেফতার বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন, সভাপতি রিমন, সম্পাদক মোর্শেদ,সাংগঠনিক বেলাল উজিরপুরে বিএনপি ও এমপি সান্টুকে নিয়ে উদ্দেশ্য প্রোণোদিত অপপ্রচাররের বিরুদ্ধে উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন উজিরপুরে স্বাস্থ্য কমপ্লেক্সের ব্রেস্ট ফিডিং কর্ণার শুভ উদ্বোধন করেন শরফুদ্দিন আহমেদ সান্টু – এমপি
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

বরিশালে মাকে হারিয়ে পার্কে শুয়ে থাকা শিশুর জায়গা হলো পুনর্বাসন কেন্দ্রে

  • প্রকাশিত : রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪
  • ২৬৮ 0 বার সংবাদি দেখেছে

নিরুদ্দেশ বাবার সন্তান ইব্রাহিমের (৪) একমাত্র অবলম্বন মাকেও হারিয়ে শীতের গভীর রাতে বরিশাল নগরীর বেলসপার্কের ফুটপাতে পাতলা পোশাকে শুয়ে কাঁপছিল।

এমন দৃশ্য শুক্রবার (২৭ ডিসেম্বর) দেখতে পান বায়েজিদ নামে এক ব্যক্তি। বিষয়টি জেলা সমাজসেবা কার্যালয়ে জানালে সহকারী পরিচালক সাজ্জাদ পারভেজ তাকে উদ্ধার করে।

এরপর সমাজসেবা কার্যালয়ের সমন্বিত পুনর্বাসন কেন্দ্রে শিশু ইব্রাহিমকে ভর্তি করা হয়। এছাড়া ইব্রাহিমের হারিয়ে যাওয়া মা ময়নাকে খুঁজে বের করা হয় সমাজসেবা কার্যালয়ের পক্ষ থেকে। বাবা জীবন ৪-৫ বছর ধরে নিরুদ্দেশ রয়েছেন।

প্রত্যক্ষদর্শী বায়েজিদ বলেন, গভীর রাতে শীতে থরথর করে কাঁপছিল ইব্রাহিম। তাকে দেখে সমাজসেবা কার্যালয়কে বিষয়টি জানাই। এরপর তাকে উদ্ধার শেষে হারিয়ে যাওয়া মাকে খুঁজে বের করা হয়।

বরিশাল জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক সাজ্জাদ পারভেজ বরিশালটাইমসকে বলেন, ইব্রাহিমের লেখাপড়াসহ সব খরচ বহন করবে সরকার। সুবিধা বঞ্চিত শিশুদের জন্য সমাজসেবা কার্যালয়ের বিভিন্ন কার্যক্রম চলমান রয়েছে। এসব শিশুদের মূলধারায় নিয়ে আসতে সবার সহযোগিতা কামনা করেন তিনি।

সাজ্জাদ পারভেজ আরও বরিশালটাইমসকে বলেন, ইব্রাহিমের মা লঞ্চে ঘাটে ভাসমান জীবন যাপন করেন। মানুষের সহযোগিতায় তিনি ব্যয় মিটিয়ে থাকেন। এরই মধ্যে সন্তান হারিয়ে যাওয়ায় মা ময়নাও পাগলপ্রায় হয়ে পড়েছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ